ঢাকা | বঙ্গাব্দ

রাজশাহীতে বিদেশি অস্ত্র উদ্ধার: মিলল রিভলবার ও গুলি

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 17, 2026 ইং
রাজশাহীতে বিদেশি অস্ত্র উদ্ধার: মিলল রিভলবার ও গুলি ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
আকতারুজ্জামান, রাজশাহী, জেলা,প্রতিনিধি :

রাজশাহীতে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার করেছে র‌্যাব। রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরের শাহ মখদুম থানার নওদাপাড়া এলাকায় এ অভিযান চালায় র‌্যাব-৫ এর রাজশাহীর একটি দল। সোমবার দুপুরে র‌্যাব-৫ এর রাজশাহীর মিডিয়া উইং এক সংবাদ বিজপ্তিতে এ তথ্য জানিয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ নওদাপাড়া নামক এলাকায় অভিযান পরিচালনা করে আমেরিকার তৈরি একটি বিদেশি রিভলবার এবং তিন রাউন্ড তাজা গুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। তবে অভিযানে কোন আসামি গ্রেপ্তার হয়নি।
র‌্যাব জানিয়েছে, আসামি গ্রেপ্তারে র‌্যাবের তৎপরতা চলমান রয়েছে। এ নিয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ