সোহেল রানা স্টাফ রিপোর্টার : নওগাঁর পোরশায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের মাঝে মাদক ও চোলাই মদ বর্জনে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে পুলিশের উদ্যোগে বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে মাদকদ্রব্যের ভয়াবহতা, মাদকাসক্তির কারণে পরিবার ও সমাজে সৃষ্ট নানা সমস্যা এবং চোলাই মদের ক্ষতিকর দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি মাদক থেকে দূরে থেকে সন্তানদের সঠিকভাবে গড়ে তোলা এবং তরুণ প্রজন্মকে মাদকমুক্ত রাখতে অভিভাবক ও স্থানীয়দের আরও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।
পুলিশের পক্ষ থেকে বলা হয়, মাদক ও চোলাই মদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে স্থানীয় জনগণের সহযোগিতা ও সচেতন অংশগ্রহণের মাধ্যমে মাদকমুক্ত সমাজ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
উঠান বৈঠকে ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারী-পুরুষসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। তারা মাদক ও চোলাই মদ বর্জনের পাশাপাশি এলাকায় মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে পুলিশের সঙ্গে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
পুলিশের এমন জনসম্পৃক্ততামূলক উদ্যোগকে স্থানীয়রা স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত সচেতনতামূলক কার্যক্রমের পাশাপাশি মাদকের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হলে এলাকায় মাদক নিয়ন্ত্রণে আরও কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।
দৈনিক চেতনার কন্ঠ