ঢাকা | বঙ্গাব্দ

কচুয়ার আইনপুর মধ্যরাতের আগুনে পুড়ে ছাই ইমামের স্বপ্ন নিঃস্ব পরিবার

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 24, 2026 ইং
কচুয়ার আইনপুর মধ্যরাতের আগুনে পুড়ে ছাই ইমামের স্বপ্ন নিঃস্ব পরিবার ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728


মোঃ রায়হান মিয়া,কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি 

চাঁদপুরের কচুয়া উপজেলার আইনপুর গ্রামে মধ্যরাতের নীরবতা ভেঙে হঠাৎই শুরু হয় আগুনের লেলিহান শিখা। মুহূর্তের মধ্যে একটি পরিবারের বহু বছরের স্বপ্ন, সঞ্চয় আর নিরাপদ আশ্রয় পুড়ে হয়ে যায় ছাই।  স্থানীয় উত্তর পালাখাল জামে মসজিদের ইমাম মাওলানা মোস্তফা কামাল—এখন শুধু দাঁড়িয়ে আছেন ভাঙা স্বপ্নের ধ্বংসস্তূপের সামনে। বৃহস্পতিবার গভীর রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানান ক্ষতিগ্রস্ত পরিবার। ঘুমন্ত অবস্থায় আগুনের খবর পেয়ে দিশেহারা হয়ে পড়েন ইমাম মোস্তফা কামাল। স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়েকে নিয়ে প্রাণ বাঁচাতে ছুটে বের হলেও রক্ষা করতে পারেননি জীবনের সঞ্চিত সম্পদ। চোখের সামনে আগুনে পুড়ে যায় নতুন তৈরি বসতঘর, নগদ টাকা, আসবাবপত্রসহ প্রায় ২৫ থেকে ৩০ লক্ষ টাকার মালামাল। মাথায় হাত রেখে কান্নায় ভেঙে পড়েন তিনি। কণ্ঠরুদ্ধ হয়ে বলেন, সব শেষ হয়ে গেছে... আমার জমানো সবকিছু আগুনে পুড়ে ছাই। এদিকে স্থানীয়দের চিৎকার-চেঁচামেচিতে এলাকাবাসী ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই তাদের সম্মিলিত চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু ততক্ষণে যা হারানোর, তা হারিয়েই গেছে। স্থানীয় বাসিন্দারা জানান, আগুন এত দ্রুত ছড়িয়ে পড়েছিল যে কিছুই বাঁচানো সম্ভব হয়নি।
 একসময় যে ঘর ছিল পরিবারের আশ্রয়, এখন সেখানে শুধু পোড়া কাঠ আর ছাইয়ের স্তূপ। ইউপি সদস্য মামুনুর রশীদ জানান, মোস্তফা কামাল আমার ভাই হয়। তার যে ক্ষয়ক্ষতি হয়েছে, তা ভাষায় প্রকাশ করার মতো নয়। আমরা উপজেলা প্রশাসনের সাথে যোগাযোগ করে তার পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। এদিকে অসহায় এই পরিবারটি খোলা আকাশের নিচে। জীবনের সহায়-সম্বল হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তারা। ইমাম মোস্তফা কামাল এখন সমাজের বিত্তবান ব্যক্তি, প্রশাসন ও জনপ্রতিনিধিদের কাছে সহায়তার আবেদন জানিয়েছেন—যেন আবার নতুন করে ঘুরে দাঁড়াতে পারেন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ফুলবাড়ীতে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ

ফুলবাড়ীতে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ