ঢাকা | বঙ্গাব্দ

পটিয়ায় ১,৫০০ লিটার চোলাই মদসহ ৩ জন গ্রেফতার, জব্দ ৩ যানবাহন

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 27, 2026 ইং
পটিয়ায় ১,৫০০ লিটার চোলাই মদসহ ৩ জন গ্রেফতার, জব্দ ৩ যানবাহন ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
প্রদীপ্ত চক্রবর্তী, পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি :

চট্টগ্রামের পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়ন থেকে ১,৫০০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করেছে পুলিশ। এ সময় ৩ জনকে গ্রেফতারসহ চোলাই মদ পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ, একটি সিএনজি ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
পটিয়া থানা পুলিশ সূত্রে জানা যায়, গতকাল গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. শফিক উল্লাহ সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের এজাহার ফকিরের বাড়ির রান্নাঘর থেকে ১,৫০০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃতরা হলেন—
১) শফিকুল ইসলাম (১৯),
২) হামিদ চৌধুরী (২০),
৩) কৃষ্ণ দে (২২)।
এ সময় চোলাই মদ পরিবহনে ব্যবহৃত ১টি পিকআপ (রেজিঃ চট্টমেট্রো-ন-১১-৬৮১৬), ১টি কালো রঙের সুজুকি জিক্সার মোটরসাইকেল (রেজিঃ চট্টমেট্রো-ল-১৬-৯৯০৮) এবং ১টি সিএনজি জব্দ করা হয়।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এ বিষয়ে পটিয়া থানায় মামলা নং-১৮, ধারা ৩৬(১) সারণির ২৪(গ)/৩৮/৪১ অনুযায়ী একটি মামলা রুজু করা হয়েছে। তিনি আরও বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান জিরো টলারেন্স।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের