এম পারভেজ তালুকদার,
নাটোর উপাজেলা প্রতিনিধি
নাটোর- ৪ ( গুরুদাসপুর - বড়াইগ্রাম) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল হাকিমের নির্বাচনী গণমিছিল হয়েছে। আজকেই বিকাল ৪ টার দিকে মিছিলটি গুরুদাসপুর উপজেলার নাজিমুদ্দিন স্কুল মাঠ থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চাঁচকৈড় চৌতালী হাটা মোড়ে এসে শেষ হয়। গণমিছিলে নেতৃত্ব দেন নাটোর- ৪ আসনে জামায়াতে মনোনিত প্রার্থী আব্দুল হাকিম। এসময় দলীয় সমর্থক ছাড়াও উপজেলার সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দৈনিক চেতনার কন্ঠ