তৌফিক তাপস, বিশেষ প্রতিনিধি:
নওগাঁয় একটি চালকলে বয়লার বিস্ফোরণে আব্দুল খালেক নামের এক শ্রমিক নিহত হয়েছেন । এ ঘটনায় আরও চারজন শ্রমিক আহত হয়েছেন ।
পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকাল প্রায় ৭টার দিকে জেলার সদর উপজেলার হাঁপানিয়া এলাকার ইসারত হাজি চালকলে হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটে । ঘটনার সময় চালকলটিতে মোট ১৩ জন শ্রমিক কাজ করছিলেন । বয়লার বিস্ফোরণে ৪জন শ্রমিক আহত হন এবং পার্শ্ববর্তী হাঁপানিয়া পাড়ার বাসিন্দা আব্দুল খালেক নামের এক শ্রমিক মারা যায় ।
দুর্ঘটনায় আহত অন্য চারজন শ্রমিককে চিকিৎসার জন্য নওগাঁ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
এ বিষয়ে পুলিশ জানিয়েছে, চালকলে বয়লার বিস্ফোরণ ও শ্রমিক নিহতের এই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে ।
দৈনিক চেতনার কন্ঠ