ঢাকা | বঙ্গাব্দ

বাগমারায় আরাফাত রহমান কোকো স্মৃতি আন্তঃ জেলা ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 8, 2026 ইং
বাগমারায় আরাফাত রহমান কোকো স্মৃতি আন্তঃ জেলা ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
আপেল মাহমুদ রাঙ্গা বাগমারা প্রতিনিধি


রাজশাহীর বাগমারার নরদাশ শান্তি সংঘ কর্তৃক আয়োজিত, নরদাশ বহুমুখী উচ্চবিদ্যালয় মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর উদ্বোধনী ম্যাচ খেলা অনুষ্ঠিত হয়েছে , এই খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী ৫৫,বাগমারা ৪ আসনের ধানের শীষের প্রার্থী
 ডি এম জিয়াউর রহমান জিয়া,

বৃহস্পতিবার(৮ই জানুয়ারি) বিকেলে বাগমারা উপজেলার নরদাশ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল খেলাটি অনুষ্ঠিত হয়েছে,, এ সময় খেলাটির শুরুতেই প্রধান অতিথি
 ডি এম জিয়াউর রহমান জিয়া বলেন আমি যদি এমপি নির্বাচিত হই, তাহলে এই নরদাশ মাঠে মিনি স্টেডিয়াম তৈরি করে দিব।

খেলা দেখতে দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে, বিপুল সংখ্যক দর্শক উপস্থিতিতে অনুষ্ঠিত , খেলাটির ধারা বিবরণীতে ছিলেন সালাম এবং রেফারীর দায়িত্ব পালন করেন মেহেদী হাসান সুজন‌ও মশিউরহমান ,,খেলায় রাজশাহী জেলা ১- দিনাজপুর ০ গোলে পরাজিত ০-১ গোলে জয়লাভ করেন রাজশাহী জেলা দল।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির সিনিয়র সহ সভাপতি ও প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক,,
বাগমারা তাঁতীদলের সহ-সভাপতি মামুনুর রশিদ মামুন,,নরদাশ ডিগ্রী কলেজের প্রিন্সিপাল আব্দুর রাজ্জাক,, বিএনপি মনজুর রহমান, বাচ্চু ও লালটু বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত