ঢাকা | বঙ্গাব্দ

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় তানোরে দোয়া মাহফিল

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 10, 2026 ইং
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় তানোরে দোয়া মাহফিল ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
আকতারুজ্জামান, রাজশাহী :

বিএনপির চেয়ারপার্সন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় তানোরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) বিকেলে তানোর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি, তানোর পৌর বিএনপি ও মুন্ডুমালা পৌর বিএনপির যৌথ আয়োজনে এই মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চেয়ারপার্সনের উপদেষ্টা ও রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিন, যিনি বলেন, “বেগম জিয়ার মৃত্যুতে জাতীয়তাবাদী দলের কর্মীদের শোককে শক্তিতে রূপান্তর করতে হবে। তিনি সারাজীবন গনতন্ত্র ও মানুষের অধিকারের জন্য আপোষ করেননি। তার আদর্শ বুকে ধারণ করে গনতন্ত্রের পথে এগোতে হবে। বেগম জিয়া শুধুমাত্র বিএনপির নেত্রী ছিলেন না, তিনি ছিলেন বাংলাদেশের নেত্রী।”
শরীফ উদ্দিন প্রয়াত মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের স্মৃতি চারণ করে বলেন, ১৯৯১ সালে ধানের শীষের প্রার্থী হিসেবে তিনি বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন। এলাকার রাস্তা, ব্রিজ, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করেছিলেন। আগামীতে এই উন্নয়ন কার্যক্রম সম্পন্ন করার জন্য দলমত নির্বিশেষে সকলের সহায়তা কামনা করেন।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আখেরুজ্জামান হান্নান, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন, জেলা ও উপজেলার বিএনপি ও অঙ্গ-সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ, যুব, ছাত্র ও মহিলা দলের কর্মকর্তা, ইউনিয়ন ও পৌরসভার নেতাকর্মীরা।
মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, প্রয়াত মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক, প্রয়াত শীশ মোহাম্মদ ও প্রয়াত এমরান আলী মোল্লার রুহের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন ওলামা দলের উপজেলা সভাপতি মাওলানা আমিনুল ইসলাম।
এর আগে সকাল ১১ টায় সাবেক মেয়র মিজানুর রহমান মিজান এর তত্ত্বাবধানে দলীয় কার্যালয়ে হাফেজ শিক্ষার্থীদের মাধ্যমে কোরআন খতমের মাধ্যমে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয়।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা