(স্টাফ রিপোর্টার)
মোঃ রনি রজব
সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ১২টি ভারতীয় মোবাইল ফোন আটক করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে আজ ০১ অক্টোবর ২০২৬ তারিখ সকাল ০৯:৪০ ঘটিকায় মহানন্দা ব্যাটালিয়নের শিয়ালমারা বিওপি হতে নায়েক সুশীল চাকমা এর নেতৃত্বে ০১টি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮৭/১০-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন শাহাবাজপুর ইউনিয়নের শিয়ালমারা গ্রামস্থ পশ্চিম পাড়া অভিযান পরিচালনা করে। উক্ত অভিযান পরিচালনাকালীন টহল দল মালিকবিহীন অবস্থায় ১২টি ভারতীয় বিভিন্ন মডেলের চোরাই মোবাইল ফোন আটক করতে সক্ষম হয়, যার সিজার মূল্য-৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকা। বিজিবি’র পক্ষ হতে জব্দকৃত মালামালের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান।
এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিজিবি সকল প্রকার চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে এবং এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
দৈনিক চেতনার কন্ঠ