মাদারীপুরের রাজৈর উপজেলা বদরপাশা ইউনিয়নের ১ নং ওয়ার্ড শংকরদী গ্রামের ও প্রবাসীদের আয়োজনে মোঃ হাফিজুর রহমান বয়াতি বিশিষ্ট শিল্পপতির সভাপতিত্বে এবং মোঃ মশিউর রহমান লাভলু মুন্সির সঞ্চালনায় মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মাদককে না বলি সুস্থ সমাজ গড়ে তুলি। এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আজ ১৯ শে জুলাই রোজ রবিবার বিকাল ৫ ঘটিকার সময় রাজৈর উপজেলা বদরপাশা ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড শংকরদী গ্রামে এলাকাবাসীর আয়োজনে এই মাদক বিরোধী আলোচনা সভায় প্রধান অতিথির হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রাজৈর থানার অফিসার ইনচার্জ শেখ আমিনুল ইসলাম।
তিনি বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের ৫ টি বিষয়ের উপর জিরো টলারেট অঙ্গীকার করেছে।
তার মধ্যে মাদকমুক্ত সমাজ গড়ে তোলা , মাদক নিরমুল চাঁদা বাজ, ভূমি দস্যু, মানবপাচার, ঘুষ দূর্নীতি সরকারের এই অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে আজকের এই আলোচনা সভা। আলোচনা সভার প্রধান অতিথি রাজৈর থানার অফিসার ইনচার্জ শেখ আমিনুল ইসলাম বলেন
মাদক বিরোধী আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন এস আই তরিকুল ইসলাম, গোলাম ফারুক হাওলাদার চেয়ারম্যান বদরপাশা ইউনিয়ন, জামায়াতের নেতা আলী আহম্মেদ আকন, অবসরপ্রাপ্ত, ওসি মোঃ রফিকুল ইসলাম, ১ নম্বর ওয়ার্ডের মেম্বার দাইউম বয়াতি।
বক্তারা সকলেই বলেন যুব সমাজ কে ধ্বংস করার একমাত্র বিষাক্ত ওষুধ মাদক সেবন আমাদের সন্তানদের এই বিষাক্ত ধ্বংসের পথ থেকে আমাদের ছেলে মেয়েদের বাঁচাতে হবে।
এখন থেকে আমরা মাদক এর বিরুদ্ধে সোচ্চার হবো। সবাই মিলে একসাথে মাদক বিক্রেতা সেবনকারীদের প্রতিহত করবো। মাদকবিরোধী আলোচনা সভায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ নারী পুরুষ যুব সমাজ সকলেই উপস্থিত ছিলেন ।
দৈনিক চেতনার কন্ঠ