ঢাকা | বঙ্গাব্দ

রাজৈরে এমপি জাহান্দার এর উপস্থিতিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঝটিকা অভিযান

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 26, 2026 ইং
রাজৈরে এমপি জাহান্দার এর  উপস্থিতিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঝটিকা অভিযান ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কণ্ঠ
ad728

স্টাফ  রিপোর্টার।

মাদারীপুরের রাজৈরে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সমন্বয়ে ঝটিকা অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় ভোক্তা অধিকারবিরোধী বিভিন্ন অপরাধে তিনটি প্রতিষ্ঠানকে মোট ২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে রাজৈর বাজারে এই অভিযান পরিচালিত হয়। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর বিভিন্ন ধারায় দোষী সাব্যস্ত করে আনছারী ফুডকে ১ হাজার টাকা, বড়ুয়া ব্যাগ হাউসকে ১ হাজার টাকা এবং গৌর নিতাই স্টোরকে ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযান চলাকালে মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া উপস্থিত থেকে বাজারের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এ সময় তাঁর সঙ্গে রাজৈর উপজেলা বিএনপির সভাপতি ওহাব আলী মিয়া, সাধারণ সম্পাদক জাহিদুর রহমান লেবু, সাংগঠনিক সম্পাদক মহসিন ফকির এবং দলের অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অভিযান পরিচালনা করেন মাদারীপুর জেলা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, জেলা কৃষি বিপণন কর্মকর্তা মোঃ রুবেল মিয়া এবং স্যানিটারি ইন্সপেক্টর মোঃ নুরুজ্জামান মোল্লা প্রমুখ। 

মোঃ মহিউদ্দিন চৌধুরী হীরা।০১৭১৬১৭২০৭৯

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন