স্টাফ রিপোর্টার ।
আজ ২৮ ডিসেম্বর রোজ রবিবার মাদারীপুর জেলার রাজৈর উপজেলায় জুনিয়র মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষা শুরু হয়েছে ।
সকাল ১০ টা থেকে বেলা ১ টা পর্যন্ত এই পরীক্ষা চলমান থাকবে বলে জানিয়েছেন রাজৈর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ফজলুল হক।
তিনি বলেন
রাজৈর সরকারি কপালী যুব সংঘ গোপালগঞ্জ কে জি এস পাইলট ইনস্টিটিউশনের মোট ৫৫৮ জন ছাত্র-ছাত্রী পরীক্ষার নিবন্ধন করেছেন। সরেজমিনে গিয়ে দেখা যায় মোট ৫৮ জন ছাত্র-ছাত্রী তাদের নিজ ইচ্ছায় অনুপস্থিত রয়েছে। পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার অংশগ্রহণ করছেন মোট ৫০৮ ছাত্র ছাত্রী এরমধ্যে ছাত্রীর সংখ্যা ৩৬১ জন ছাত্রের সংখ্যা ১৯৭ জন অনুপস্থিত রয়েছেন ছাত্র ১১ জন ছাত্রী ৩৯ জন।
রাজৈর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৌজন্য সাক্ষাতে বলেন ।
সকাল ১০ থেকে খুব সুন্দর পরিবেশে পরীক্ষা চলছে কোন প্রকার কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি ছেলে মেয়েরা তাদের নিজ ইচ্ছা মত পরীক্ষা দিচ্ছে।
দৈনিক চেতনার কন্ঠ