ঢাকা | বঙ্গাব্দ

রাজশাহী–২ আসন থেকে নির্বাচিত মিজানুর রহমান মিনু পূর্ণাঙ্গ

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 18, 2026 ইং
রাজশাহী–২ আসন থেকে নির্বাচিত মিজানুর রহমান মিনু পূর্ণাঙ্গ ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কণ্ঠ
ad728



সোহেল রানা,স্টাফ রিপোর্টার  :

দশম জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী–২ আসন থেকে নির্বাচিত হয়ে জননেতা মিজানুর রহমান মিনু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রী হিসেবে ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করেছেন। আলহামদুলিল্লাহ, তাঁর এই দায়িত্বপ্রাপ্তিতে রাজশাহীবাসীর মাঝে আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে।
নির্বাচনে বিজয়ের পর দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের শুভেচ্ছা ও অভিনন্দনের মধ্য দিয়ে তিনি মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হন। পরবর্তীতে তাঁকে ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব অর্পণ করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সেবার মানোন্নয়নে তিনি কার্যকর ভূমিকা রাখবেন বলে আশা করা হচ্ছে।
রাজশাহী–২ আসনের সাধারণ জনগণ মনে করছেন, তাঁর নেতৃত্বে ভূমি সংক্রান্ত জটিলতা নিরসন, ডিজিটাল ভূমি সেবা সম্প্রসারণ এবং দুর্নীতি প্রতিরোধে নতুন গতি আসবে। বিশেষ করে নামজারি, খতিয়ান, জমির রেকর্ড সংরক্ষণ ও অনলাইন সেবার বিস্তারে কার্যকর উদ্যোগ নেওয়া হবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর তিনি দেশ ও জনগণের কল্যাণে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, “জনগণের আস্থা ও ভালোবাসাই আমার শক্তি। ভূমি মন্ত্রণালয়ের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সর্বোচ্চ চেষ্টা করবো।”
রাজশাহী–২ আসনের সর্বস্তরের মানুষ তাঁর সফলতা কামনা করেছেন এবং দেশের উন্নয়ন অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রাখবেন—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর