ঢাকা | বঙ্গাব্দ

মধুপুরে টেকী নাগবাড়ী রোডের মীরবাড়ী এলাকায় রাস্তার উদ্বোধন

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 28, 2026 ইং
মধুপুরে টেকী নাগবাড়ী রোডের মীরবাড়ী এলাকায় রাস্তার উদ্বোধন ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:


টাঙ্গাইলের মধুপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের টেকী নাগবাড়ী রোডের মীরবাড়ী এলাকায় রাস্তাটি টেকি নাগবাড়ী রাস্তা হতে টেকীপাড়া ঈদগাহ মাঠ সংলগ্ন হয়ে মীর রিপনের বাড়ী পর্যন্ত নবনির্মিত একটি রাস্তার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে আয়োজিত এক অনুষ্ঠানে মধুপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর সভার মেয়র পদপ্রার্থী খন্দকার মোতালিব হোসেন রাস্তার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। 
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্হিত ছিলেন ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আবু হানিফ, সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম খান,বিএনপি নেতা মোতালেব হোসেন ফকির,যুবদল ছাত্র দল সহ 
স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকার বিপুলসংখ্যক বাসিন্দা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে এলাকাবাসীর একটি গুরুত্বপূর্ণ দাবি ছিল এই সড়কের উন্নয়ন। রাস্তা চালু হওয়ায় স্থানীয় মানুষের যাতায়াত সহজ হবে। 
প্রধান অতিথির বক্তব্যে পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর সভার মেয়র পদপ্রার্থী খন্দকার মোতালিব হোসেন বলেন, এলাকার উন্নয়ন ও জনকল্যাণে বিএনপি সবসময় জনগণের পাশে রয়েছে। ভবিষ্যতেও নাগরিক সুবিধা বৃদ্ধি এবং প্রয়োজনীয় উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে তিনি সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠান শেষে স্থানীয় বাসিন্দারা রাস্তা উদ্বোধনকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এলাকার অবকাঠামোগত উন্নয়নে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক