ঢাকা | বঙ্গাব্দ

ভোলাহাটে ছাত্রদল নেতার ওপর বর্বরোচিত হামলা ও হত্যার চেষ্টার অভিযোগ

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 31, 2026 ইং
ভোলাহাটে ছাত্রদল নেতার ওপর বর্বরোচিত হামলা ও হত্যার চেষ্টার অভিযোগ ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
মোঃ রনি রজব 

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার জামবাড়িয়া ইউনিয়ন শাখা ছাত্রদল নেতা মোঃ ফয়সালের ওপর আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে নৃশংস হামলা ও হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে। শুক্রবার (৩০ অক্টোবর) সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে ভুক্তভোগীর নিজ বাসা থেকে জোরপূর্বক টেনেহিঁচড়ে বাইরে বের করে তার বাসার সামনে তাকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করা হয়।


হামলায় গুরুতর আহত অবস্থায় ফয়সালকে উদ্ধার করে বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। তার শরীরে বিভিন্ন স্থানে আঘাতের গুরুতর জখম ও কালসিটে দাগ রয়েছে।


অভিযোগ সূত্রে জানা গেছে, এই হামলায় জড়িত প্রধান ব্যক্তিরা হলেন—
১. পরোস ২. সাকোর ৩. নাহিদ ৪. এত্তাজ ৫. নিরব ৬. সামার ৭. জাখের
৮. তুহিন ৯. সোইনুর ১০. সাহিদা ১১. পঞ্চচো এবং ১২. আখি।
এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ছাত্রদল নেতার ওপর এমন নৃশংস হামলার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় নেতাকর্মীরা। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ