ঢাকা | বঙ্গাব্দ

বিয়াঘাট উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া-সংস্কৃতি আয়োজনে তারুণ্যের উচ্ছ্বাস ও অংশগ্রহণ

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 17, 2026 ইং
বিয়াঘাট উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া-সংস্কৃতি আয়োজনে তারুণ্যের উচ্ছ্বাস ও অংশগ্রহণ ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
এস এম পারভেজ তালুকদার, গুরুদাসপুর উপজেলা প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুর উপজেলার ২ নং বিয়াঘাট ইউনিয়নের বিয়াঘাট উচ্চ বিদ্যালয়ে প্রতি বছরের ন্যায় অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল থেকেই বিদ্যালয় মাঠে ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে বিভিন্ন খেলাধুলা ও সাংস্কৃতিক পরিবেশনায় মুখরিত হয়ে ওঠে পুরো ক্যাম্পাস।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আব্দুল আজিজের। তবে বিশেষ জরুরি কাজে ঢাকায় অবস্থান করায় তার পক্ষ থেকে গুরুদাসপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ রিপন শিং শিক্ষার্থী ও উপস্থিত সবার প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

যুবদল নেতা রিপন শিংয়ের ছোট ভাই জোবায়ের হোসেনের আমন্ত্রণে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা ছাত্রদলের সভাপতি মোঃ কামরুল ইসলাম। এ সময় তাকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করা হয়। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহসভাপতি মোঃ সাদ্দাম হোসেন, গুরুদাসপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ আরিফুল ইসলাম রবিউল, যুগ্ম আহ্বায়ক মোঃ আকরাম হোসেন, শহীদ সামসুজ্জোহা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ তোহা রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গুরুদাসপুর উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক মোঃ ফজলুল হক, জিয়া পরিষদের মোঃ মনিরুজ্জামান রাসেল এবং মহিলাদলের সাধারণ সম্পাদিকা ইঞ্জিনিয়ার মোছাঃ নাছিমা হক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাবেক ছাত্রনেতা ও বিয়াঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মশিউর রহমান (টিপু)।

আয়োজন সফল করতে সার্বিক সহযোগিতা করেন বিয়াঘাট ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ সাইফুল ইসলাম সান্ত এবং সাধারণ সম্পাদক শান্ত মৃধা। দিনব্যাপী এই আয়োজন শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে এবং বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিয়াঘাট উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া-সংস্কৃতি আয়োজনে তারুণ্যের উচ্ছ

বিয়াঘাট উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া-সংস্কৃতি আয়োজনে তারুণ্যের উচ্ছ