ঢাকা | বঙ্গাব্দ

পলাশে যুবককে নৃশংস হত্যাচেষ্টা: থানায় ৯ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 9, 2026 ইং
পলাশে যুবককে নৃশংস হত্যাচেষ্টা: থানায় ৯ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
নূর মোহাম্মদ, পলাশ (নরসিংদী):

নরসিংদীর পলাশে পূর্বশত্রুতার জের ধরে মোঃ ইয়াসিন আরাফাত (২২) নামের এক যুবককে নৃশংসভাবে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (৯ অক্টোবর) রাতে ভুক্তভোগীর মা মোছাঃ ফাতেমা বেগম বাদী হয়ে পলাশ থানায় ৯ জনকে অভিযুক্ত করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে পলাশ বাজার থেকে নিজ বাড়িতে ফেরার পথে পলাশ বাজারস্থ শিল্পাঞ্চল বিশ্ববিদ্যালয়ের পশ্চিম পাশে পাকা রাস্তার ওপর আসামিরা বেআইনিভাবে ইয়াসিনের গতিরোধ করে। পূর্ব থেকেই শত্রুতা থাকায় আসামিরা রামদা, চাপাতি, লোহার রড ও লাঠিসোটায় সজ্জিত হয়ে তার ওপর হামলা চালায়।

অভিযোগপত্রে উল্লিখিত ১ নং বিবাদী আরিফুল ইসলাম (৩০) ধারালো চাপাতি দিয়ে হত্যার উদ্দেশ্যে ইয়াসিনের কানের নিচে কোপ মেরে রক্তাক্ত জখম করে এবং ২ নং বিবাদী শাকিল (২৭) রামদা দিয়ে তার ডান কাঁধে কোপ মেরে গুরুতর জখম করে। ইয়াসিন মাটিতে পড়ে গেলে ৩ নং বিবাদী ইয়াসিন ওরফে বল্লা (২৩), ৪ নং বিবাদী ফায়সাল (২৩), ৫ নং বিবাদী শাহেদ (২২), ৬ নং বিবাদী সিয়াম (২২), ৭ নং বিবাদী সায়েম (২৫), ৮ নং বিবাদী হাসিব (২৪) এবং ৯ নং বিবাদী মহিন (২২) লোহার রড ও লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করে তার শরীরে নীলাফুলা জখম সৃষ্টি করে। মারধরের একপর্যায়ে ৩ নং বিবাদী ইয়াসিন (বল্লা) ভুক্তভোগীর পকেট থেকে আনুমানিক ১৫,০০০ টাকা মূল্যের একটি স্মার্টফোন এবং নগদ ৫,০০০ টাকা ছিনিয়ে নেয়।

আহত ইয়াসিনের চিৎকার শুনে স্থানীয় পথচারীরা এগিয়ে এলে ১ নং বিবাদী আরিফুল তাকে প্রাণনাশ ও লাশ গুম করার হুমকি দিয়ে সটকে পড়ে। পরবর্তীতে পথচারীরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান, যেখানে তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
ভুক্তভোগীর মা মোছাঃ ফাতেমা বেগম জানান, পরিবারের সদস্যদের সাথে আলোচনা করার কারণে থানায় অভিযোগ দিতে কিছুটা বিলম্ব হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দ্রুত আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির দাবি জানান।
পলাশ থানা পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাটির তদন্ত কার্যক্রম চলছে এবং তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুতই প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
,,,,





নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা