ঢাকা | বঙ্গাব্দ

নরসিংদীতে বাস-কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষ: চালকসহ আহত ৪

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 13, 2026 ইং
নরসিংদীতে বাস-কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষ: চালকসহ আহত ৪ ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
নূর মোহাম্মদ, পলাশ (নরসিংদী): 

নরসিংদীর ঘোড়াশাল-টঙ্গী আঞ্চলিক সড়কের পাঁচদোনার সাকুরার মোড়ে যাত্রীবাহী বাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন আহত হয়েছেন। আজ রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে কাভার্ডভ্যানের চালকের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকার মহাখালী থেকে ব্রাহ্মণবাড়িয়াগামী কাজী পরিবহনের একটি যাত্রীবাহী বাস এবং চট্টগ্রাম থেকে আসা প্রাণ-আরএফএলের একটি কাভার্ডভ্যান পাঁচদোনার সাকুরার মোড়ে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কাভার্ডভ্যানের চালক জসিম (৩৫) ও কাজী পরিবহনের তিন যাত্রী আহত হন।
দুর্ঘটনায় কাভার্ডভ্যানের চালক জসিম গুরুতর আহত হওয়ায় পলাশ ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে পাঠান। আহত অন্য তিনজনকেও চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।
দুর্ঘটনার পর সড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যানচলাচল স্বাভাবিক করে। দুর্ঘটনার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি, তবে দ্রুত গতির কারণে এ ঘটনা ঘটতে পারে বলে স্থানীয়দের ধারণা।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত