ঢাকা | বঙ্গাব্দ

দৌলতখানে বিএনপি–জামায়াতের বিরুদ্ধে পাল্টা অভিযোগ

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 5, 2026 ইং
দৌলতখানে বিএনপি–জামায়াতের বিরুদ্ধে পাল্টা অভিযোগ ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
মো:হেলাল উদ্দিন সজীব, জেলা প্রতিনিধি।

৩রা ফেব্রুয়ারী রাত ৮টায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করেন ভোলা -২ আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের প্রধান স্বম্বনয়ক আকবর হোসেন হাওলাদার, এ সময় তিনি অভিযোগ করে বলেন দৌলতখান উপজেলার বিভিন্ন স্হানে জামাত শিবির নির্বাচন আচরণ বিধি লঙ্ঘন করে প্রচার প্রচারণা চালাচ্ছে । বিষয় করে চরপাতা মেদুয়া দক্ষিণ জয়নগর সহ বেশ কয়েকটি ইউনিয়নে জামাত শিবিরের সাথে স্হানীয় জনগন নাগরিক পরিবারের বাসা বাড়ীতে গিয়ে বিনা অনুমতিতে ঘরের মধ্যে মা বোনদের মাঝে গিয়ে জামাতে ইসলামী ভোট চাওয়া লিফলেট আইডি কার্ড ও বিকাশ নাম্বার চেয়ে বিভ্রান্ত সৃষ্টি করছে। 
তিনি বলেন জামাতে ইসলামী দাঁড়িপাল্লা প্রার্থীর পক্ষ থেকে বিএনপির ধানের শীষের প্রার্থী ও কর্মীদের বিরুদ্ধে যে অভিযোগ করছে তাহা মিথ্যা ও ভিত্তিহীন। 
দৌলতখান ও বোরহানউদ্দিনে সব প্রার্থীদের প্রচারে গিয়ে সরেজমিনে দেখার জন্য তিনি সাংবাদিক ও প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহবান জানান।
 তিনি বলেন নির্বাচন বানচালের উদ্দেশ্যে নির্বাচনী ওয়ার্কে ও মিছিলে দাঁড়িপাল্লা প্রার্থীর কর্মী সমর্থকরা রট, পাইপ, লাঠির সাথে জাতীয় পতাকা ও তাদের দলীয় প্রতীক ব্যবহার করে যাচ্ছে। যাহা রাষ্ট্রে সাংবিধানিক পরিপন্থী কার্যক্রম বলে তিনি মনে করেন।
সুষ্ঠু নিরপেক্ষ অংশগ্রহণ মূলক নির্বাচন অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সকল রাজনৈতিক দল ও জোটের সাথে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সৃষ্টি ও জনগণের অংশ গ্রহণ মূলক ভোটাধিকারে প্রতি শ্রদ্ধাশীল। 
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি নিজাম উদ্দিন ভূইয়া, নাজিমউদ্দিন হাওলাদার, আলাউদ্দিন সর্দারসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতা কর্মী।
অন্য দিকে জামায়াতে ইসলামী দৌলতখান উপজেলা আমীর মাওলানা হাসান তারেক রাত সাড়ে আটটায় তাদের দৌলতখান উপজেলা কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন,বিএনপির নেতা কর্মীরা তাদেরকে বিভিন্ন জায়গায় প্রচার প্রচারনায় বাধা সৃষ্টি ও মা-র, ধর করে, এতে তাদের প্রায় ২৫ জামাত সমর্থীত কর্মী আহত হয়েছে। একটি গণতান্ত্রিক দেশে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে বিএনপির কাছ থেকে তারা এ ধরনের আচরণ আশা করেনী। বিষয়টি তারা আইনশৃঙ্খলা বাহিনীসহ উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন বলে জানান।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল