ঢাকা | বঙ্গাব্দ

তানোরে বিএনপির বিশাল ভোটার সমাবেশ অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 9, 2026 ইং
তানোরে বিএনপির বিশাল ভোটার সমাবেশ অনুষ্ঠিত ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
আকতারুজ্জামান, (তানোর রাজশাহী):

 বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে তানোর উপজেলার ৭টি ইউনিয়ন ও দুইটি পৌরসভার জনশক্তিকে নিয়ে এক বিশাল নির্বাচনী ভোটার সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে গোল্লাপাড়া ফুটবল মাঠে আয়োজিত এ জনসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা যায়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর জেনারেল (অবঃ) শরীফ উদ্দীন, সংসদ সদস্য প্রার্থী, রাজশাহী-১ (তানোর–গোদাগাড়ী) আসন। তিনি তার বক্তব্যে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার আদায়ে বিএনপিকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
তিনি বলেন, তানোর–গোদাগাড়ীর মানুষ পরিবর্তন চায়। জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠার জন্য সকল নেতাকর্মী ও ভোটারদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
এ জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা বিএনপি, তানোর পৌরসভা ও মুণ্ডমালা পৌরসভাসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। তারা সবাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় সাংগঠনিক শক্তি আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।
সমাবেশে অংশগ্রহণকারী নেতাকর্মীরা বলেন, এই বিশাল ভোটার সমাবেশ প্রমাণ করে তানোর অঞ্চলে বিএনপির সাংগঠনিক ভিত্তি শক্তিশালী এবং জনগণের সমর্থন দিন দিন বাড়ছে।
উল্লেখ্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ সহযোগী সংগঠনের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ জনসভা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট