এস এম পারভেজ তালুকদার
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায়, আজ (৩১ ডিসেম্বর) রোজ বুধবার, সকাল ১০ ঘটিকায় চাপিলা ইউনিয়ন বিএনপির অস্থায়ী কার্যালয়ে চাপিলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাজী মোঃ রেজাউল করিমের নেতৃত্বে শোক প্রকাশ করে জাতীয় পতাকা অর্ধ উন্নিত, দলীয় পতাকা, কালো পতাকা ও কালো ব্যাচ পরিধান করে সমবেদনা জ্ঞাপন করেন।
এসময় উপস্থিত ছিলেন, মোঃ আইয়ুব আলী, সাবেক যুগ্ম সাধারন সম্পাদক, চাপিলা ইউনিয়ন বিএনপি, মোঃ গোলাম আজম, সভাপতি, চাপিলা ইউনিয়ন ছাত্রদল, মোঃ আরাফাত হোসেন বাদল, চাপিলা ইউনিয়ন যুবদল সহ বিএনপি অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তব্যে হাজী মোঃ রেজাউল করিম বলেন, এই ক্ষতি অপূরনীয়, বেগম খালেদা জিয়া শুধু বাংলাদেশের নেতৃ ছিলেন না, তিনি ছিলেন এশিয়া মহাদেশের প্রথম নারী প্রধান মন্ত্রী। তিনি সারাটাজীবন গনতন্ত্র রক্ষায় কাজ করেছেন। ফ্যাসিস্ট আওয়ামী সরকারের মিথ্যা ও হয়রানীমূলক মামলা দিয়ে তাকে যে নির্যাতন করেছেন তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একই সাথে ফ্যাসিস্টের দোষরদের বিচারের দাবি জানাই। দেশবাসীর কাছে গনতন্ত্রের মা, বেগম খালেদা জিয়ার জন্য দোয়া কামনা করছি ও আল্লাহ্ যেন তাকে জান্নাতুল ফেরউৌস দান করেন।
দৈনিক চেতনার কন্ঠ