ঢাকা | বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গায় বোমা বিস্ফোরণে দুজন নিহত আহত তিন

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 14, 2026 ইং
চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গায় বোমা বিস্ফোরণে দুজন নিহত আহত তিন ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কণ্ঠ
ad728


মাহিদুল ইসলাম ফরহাদ 
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি 

শনিবার রাতে ইউনিয়নের ফাটাপাড়া এলাকার কালাম আলীর বাড়িতে এ ঘটনা ঘটে।স্থানীয়দের ভাষ্য, রাতে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হলে আশপাশের মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। বিস্ফোরণে বাড়ির একটি অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। এ সময় আরও তিনজন আহত হন। তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-ঠিকানা জানা যায়নি। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং তদন্ত শুরু করেন। বিস্ফোরণের কারণ ও জড়িতদের শনাক্তে কাজ চলছে বলে জানিয়েছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার এ এন এম ওয়াসিম ফিরোজ। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম বলেন, বিস্ফোরণে দুজন নিহত ও তিনজন গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা এখনো নিহত ও আহতদের পরিচয় নিশ্চিত করতে পারেননি। ফাটাপাড়ার কালাম আলীর বাড়িতেই এ ঘটনা ঘটেছে বলে তিনি জানান।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বদলে যাওয়া ক্যাম্পাস

বদলে যাওয়া ক্যাম্পাস