ঢাকা | বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির সফল অভিযানে গাঁজাসহ আটক ১

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 22, 2026 ইং
চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির সফল অভিযানে গাঁজাসহ আটক ১ ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কণ্ঠ
ad728


 মাহিদুল ইসলাম ফরহাদ 
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল মাদক বিরোধী অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ মোঃ আব্দুর রাজ্জাক (৪০) কে গ্রেফতার করেছে। গত বুধবার সন্ধ্যায়  জেলার শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ি এলাকায় এ অভিযান চালায়। গ্রেফতারকৃত মোঃ আব্দুর রাজ্জাক জেলার শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ী গ্রামের মৃত রফিকুল ইসলাম ও  মোসাঃ মাসতারার ছেলে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ কার্যালয় থেকে এ তথ্যটি নিশ্চিত করা হয়েছে। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল গত বুধবার সন্ধ্যা ৬ টার দিকে শাহাবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে উক্ত ব্যক্তিকে আটক করে। এসময় তার কাপড়ের ব্যাগে থাকা পলিথিনে মোড়ানো   ১ কেজি গাঁজা উদ্ধার করে। এ ঘটনায় পরিদর্শক মোঃ মুস্তাফিজুর রহমান বাদী হয়ে  শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেন। এ ব্যাপারে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়ের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদক নির্মূলে সরকারের জিরো টলারেন্স নীতির আলোকে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...