ঢাকা | বঙ্গাব্দ

গুরুদাসপুরে ধানের শীষের নির্বাচনী প্রচারণায় গণসংযোগ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 8, 2026 ইং
গুরুদাসপুরে ধানের শীষের নির্বাচনী প্রচারণায় গণসংযোগ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
নাটোর জেলা গুরুদাসপুর উপজেলা প্রতিনিধি এস এম পারভেজ তালুকদার। 

 আজ ৭ ফেব্রুয়ারি রোজ রবিবার সকল ১০ টা হতে গুরুদাসপুর উপজেলা প্রজন্ম দলের কবির মোতালেব হোসেন,আহবায়ক গুরুদাসপুর উপজেলা প্রজন্ম দল, ও মোঃ জুয়েল হাসানের, সভাপ্রতি প্রজন্ম দল নাটোর জেলা, নেতৃত্বে, আগামী এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর ৪ আসনের বি এন পির মনোনীত প্রার্থী নাটোর জেলা বি এন পির সিনিয়র যুগ্ম আহ্বায়ক, আলহাজ্ব মোঃ আব্দুল আজিজ কে ধানের শীষ প্রতীকের ভোট দিয়ে বিজয়ী করার লক্ষে, গুরুদাসপুর উপজেলার ৪ নং মশিন্দা ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ড ও গুরুত্বপূর্ণ বাজার এবং প্রত্যেকটি সাধারণ ভোটারদের মাঝে গিয়ে আগামী ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক কে ভোট দিয়ে বিজয়ী করার জন্য সকল ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন গুরুদাসপুর উপজেলা ও পৌর প্রজন্ম দলের নেতৃবৃন্দ, এসময় উপস্থিত ছিলেন, ফাহাদ ফরিদ, ১ নং সদস্য নাটোর জেলা প্রজন্ম দল, যুগ্ম আহ্বায়ক, প্রজন্ম দল ও আহবায়ক গুরুদাসপুর পৌর প্রজন্ম দল, ফাহাদ ফরিদ বলেন, ধর্ম আর উন্নয়ন এক জিনিস নয়, জামায়াতে ইসলামী, যে সকল কথা বলে মানুষের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছে তা জনগণ বুঝতে পেরেছে, আমাদের দেশ নায়ক তারেক রহমানের নির্দেশনা রাষ্ট্রীয় কাঠামো মেরামত ৩১ দফা আমার জনগনের মাঝে তুলে ধরছি,এবং আমার আল্লাহ রহমতে আশা করছি নাটোর ৪ আসন আমাদের প্রিয় নেতা আলহাজ্ব মোঃ আব্দুল আজিজ বিপুল ভোটে বিজয়ী হবে, এছাড়াও উপস্থিত ছিলেন মোঃ আরিফুল ইসলাম, প্রচার সম্পাদক, নাটোর জেলা প্রজন্ম দল, মোঃআরিফুল ইসলাম, আহবায়ক, ধারাবারিষা ইউনিয়ন প্রজন্ম দল, মোঃ মুন্না হাসান, যুগ্ম আহ্বায়ক, গুরুদাসপুর পৌর প্রজন্ম দল, ও সার্চ মানবাধিকার নাটোর জেলা প্রিয়া সম্পাদক, হাজী মোঃ আফজাল হোসেন সাবেক সহ সভাপতি মশিন্দা ইউনিয়ন বি এন পি, মোঃ আয়নার হক, সমাজ সেবক ও বি এন পি নেতা মশিন্দা ইউনিয়ন বি এন পি, এছাড়াও গুরুদাসপুর ও পৌর প্রজন্ম দলের অঙ্গ ও সহযোগিত সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কবির মোতালেব হোসেন বলেন আমাদের প্রিয় নেতা দেশ নায়ক তারেক রহমান রাষ্ট্রক্ষমতা গেলে, সাধারণ মানুষ স্বাস্থ্য, চিকিৎসা, বাসস্থান, শিক্ষা, ও খাদ্য মৌলিক এই পাঁচটি জনগণের ন্যায্য অধিকার কৃষি ক্ষেত্রে উন্নয়ন বেকারত্ব দূর করুন রাষ্ট্রীয় কাঠামো ন্যায় বিচার প্রতিষ্ঠা এমন ৩১ দফার মধ্যে সকল কিছু তুলে ধরেছেন, আমরা সবাই অনেক আগে থেকেই তা প্রচার এবং প্রচারণা করে আসছি, এবং আমার মনে করি এবারের এই নির্বাচন স্বাধীনতারস্বপক্ষের শক্তির সঙ্গে স্বাধীনতা বিরোধী একটি গোষ্ঠীর সঙ্গে এই নির্বাচন আর ধর্মব্যবসায়ী দের কে বাংলাদেশের মানুষ কখনও রাষ্ট্র ক্ষমতায় নিয়ে যাবে না তাই আজ সকল মানুষের মাঝে ধানের শীষের জোয়ার উঠেছে এবং আমরা মনে করি আমাদের গণসংযোগ ও লিফলেট বিতরণ মাধ্যমে সাধারণ মানুষ ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আব্দুল আজিজ সাহেব কে বিজয়ী করবে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা