গুরুদাসপুর উপজেলা প্রতিনিধি
.এস এম পারভেজ তালুকদার,
আজ (১৯ জানুয়ারি) রোজ সোমবার সন্ধ্যা ৬ ঘটিকায় চাঁচকৈড় খলিফাপাড়া ৪ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে, খলিফাপাড়া বিএনপির অস্থায়ী কার্যালয়ে নির্বাচনী মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় সভাপতিত্ব করেন, আলহাজ্ব মোঃ নবীর উদ্দিন মৃধা।
উক্ত অনুষ্ঠানে সার্বিক সহযোগীতা ও পরিচালনা করেন, মোঃ আনিসুর রহমান, যুগ্ম আহ্বায়ক, গুরুদাসপুর উপজেলা কৃষক দল।
এছারাও বিশেষ অতিথি ছিলেন, মোঃ হারুনুর রশিদ, সহ সভাপতি, জিয়া পরিষদ, গুরুদাসপুর উপজেলা, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান (অর্থনীতি) নাজিরপুর সরকারি ডিগ্রী কলেজ, মাহমুদুর রহমান সোহাগ, সাবেক সহ-সম্পাদক, গুরুদাসপুর উপজেলা বিএনপি, আলহাজ্ব মোহাম্মদ মন্টু, আলহাজ্ব বাবলু প্রামানিক, মোঃ ময়েজ উদ্দিন ময়া সাবেক কাউন্সিলর মোঃ সিদ্দিকুর রহমান আহবায়ক গুরুদাসপুর উপজেলা কৃষক দল, রেজভী আহমেদ রাকিব, সাবেক ছাত্রদল নেতা, মোহাম্মদ সিদ্দিক খলিফা যুবদল নেতা আহমেদ আলী ফকির যুবদল নেতা, মোঃ রবিউল করিম, মোঃ সুমন মৃধা, রাশিদুল ইসলাম রাশেদ (৪ নং ওয়ার্ড কাউন্সিলর পদ-প্রার্থী) প্রমুখ সহ খলিফাপাড়া ৪নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, আব্দুল আলিম প্রামানিক, আহ্বায়ক সদস্য ও সাবেক সহ-দপ্তর সম্পাদক, সরকারি বাঙলা কলেজ ছাত্রদল
মতবিনিময় সভা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
দৈনিক চেতনার কন্ঠ