ঢাকা | বঙ্গাব্দ

কচুয়ায় ভোক্তা অধিকার অভিযানে ৬০ হাজার টাকা জরিমানা

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 5, 2026 ইং
কচুয়ায় ভোক্তা অধিকার অভিযানে ৬০ হাজার টাকা জরিমানা ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
মোঃ রায়হান মিয়া কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি:


চাঁদপুরের কচুয়া বাজারে ৫ জানুয়ারি সোমবার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
  
উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু নাছির–এর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে কচুয়া বাজারে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও আশ্রাফপুর ইউনিয়নে ভেকু ব্যবহার করে ফসলি জমি নষ্ট করে অবৈধ উপায়ে মাটি কাটার দায়ে একজন ব্যাকুর (ভেকু) মালিককে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট চলাকালে অভিযুক্তদের কাছ থেকে তাৎক্ষণিকভাবে অর্থদণ্ড আদায় করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের অবৈধ কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য কঠোর সতর্কবার্তা প্রদান করা হয়।

এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও কচুয়া থানার পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন জানায়, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন