জুনাঈদ আল হাবিব
বিজ্ঞাপন ব্যবস্থাপ
ময়মনসিংহ জেলা পুলিশের আগস্ট-২০২৬ মাসের মূল্যায়নে দুই ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন ঈশ্বরগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. শাহ আলম। তিনি শ্রেষ্ঠ এএসআই এবং শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন।
কর্মদক্ষতা, দায়িত্বশীলতা ও আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি হিসেবে তাঁকে পৃথক দুটি সম্মাননা স্মারক প্রদান করা হয়।
ময়মনসিংহ জেলা পুলিশের আয়োজিত অনুষ্ঠানে এএসআই মো. শাহ আলমের হাতে সম্মাননা স্মারক তুলে দেন পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান। অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, আগস্ট মাসে দায়িত্ব পালনে দক্ষতা এবং ওয়ারেন্ট তামিলে গুরুত্বপূর্ণ অবদানের ভিত্তিতে এএসআই শাহ আলমকে দুই ক্যাটাগরিতে শ্রেষ্ঠ নির্বাচিত করা হয়।
পুরস্কারপ্রাপ্তির অনুভূতি জানিয়ে এএসআই মো. শাহ আলম বলেন, এ স্বীকৃতি তাঁকে দায়িত্ব পালনে আরও উৎসাহিত করবে। মানুষের নিরাপত্তা নিশ্চিত করা ও আইনশৃঙ্খলা রক্ষায় নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যেতে চান তিনি।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন বলেন, “এএসআই শাহ আলমের এ অর্জন ঈশ্বরগঞ্জ থানার জন্য গর্বের বিষয়। তাঁর কর্মদক্ষতা ও নিষ্ঠা থানার অন্যান্য সদস্যদেরও অনুপ্রাণিত করবে।”
দৈনিক চেতনার কন্ঠ