ঢাকা | বঙ্গাব্দ

ঈশ্বরগঞ্জ পৌর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: দুই ব্যবসায়ীকে ১৪ হাজার টাকা জরিমানা

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 14, 2026 ইং
ঈশ্বরগঞ্জ পৌর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: দুই ব্যবসায়ীকে ১৪ হাজার টাকা জরিমানা ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
জুনাঈদ আল হাবিব 
স্টাফ রিপোর্টার 
ফোন:01608783515

 ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর বাজারে ভেজাল ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ভোগ্যপণ্য বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই ব্যবসায়ীকে মোট ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারায় মেসার্স ইভা নাজিভা ট্রেডার্স-কে ১০ হাজার টাকা এবং নজরুল স্টোর-কে ৪ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

উপজেলা প্রশাসন জানায়, জনস্বাস্থ্যের সুরক্ষায় ভেজাল, নিম্নমানের ও ক্ষতিকর খাদ্যপণ্য বিক্রির বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। জনস্বাস্থ্যের সঙ্গে কোনো ধরনের আপস করা হবে না এবং আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা ব্যবসায়ীদের নিরাপদ ও মানসম্মত পণ্য বিক্রির পাশাপাশি ভোক্তা অধিকার সংরক্ষণ আইন মেনে ব্যবসা পরিচালনার আহ্বান জানান।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য