ঢাকা | বঙ্গাব্দ

অনুসন্ধানী রিপোর্টের জেরে হামলা: সাংবাদিক সাজ্জাদ পঙ্গু

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 25, 2026 ইং
অনুসন্ধানী রিপোর্টের জেরে হামলা: সাংবাদিক সাজ্জাদ পঙ্গু ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
স্টাফ রিপোর্টার :

ফরিদপুরে অবৈধ ড্রেজিং ও নদীভাঙনের বিরুদ্ধে অনুসন্ধানী রিপোর্ট করায় ভয়াবহ সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন স্থানীয় সাংবাদিক সাজ্জাদ। গত ৮ মাস আগে সন্ত্রাসীরা হ্যামার দিয়ে পিটিয়ে তার চার হাত-পা ভেঙে দেয়। এতে তিনি চিরতরে পঙ্গুত্ববরণ করেন। দীর্ঘ চিকিৎসার পরও এখনো তিনি স্বাভাবিকভাবে দাঁড়াতে বা চলাফেরা করতে পারছেন না।
চিকিৎসকরা জানিয়েছেন, তার ডান হাতের আঙুল এমনভাবে ভেঙে গেছে যে তিনি আর কোনোদিন কলম ধরতে পারবেন না। বর্তমানে তিনি পরিবারের সদস্যদের নিয়ে নিরাপত্তাহীনতায় ঢাকা শহরে পালিয়ে বেড়াচ্ছেন।
ভুক্তভোগী সাংবাদিক সাজ্জাদের অভিযোগ, হামলার সঙ্গে সরাসরি জড়িত রয়েছে পশ্চিম খাবাশপুর মিয়া পাড়ার রাজীব মিয়া, সজিব মিয়া, পলাশ, সোর্স লিটন, বালুমহলের লোকজন এবং পুলিশের দুই কর্মকর্তা। কিন্তু ঘটনার এতদিন পরও অভিযুক্তরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। পুলিশ এখনো কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করেনি।
এদিকে হামলাকারীরা সাজ্জাদের শিশু সন্তানকে হত্যা করার হুমকি দিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। এতে চরম আতঙ্কে দিন কাটাচ্ছে পুরো পরিবার।
স্থানীয় সূত্র জানায়, ফরিদপুরে অবৈধ ড্রেজিংয়ের ফলে প্রতি বছর মাইলের পর মাইল বসতভিটা ও ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এতে হাজারো মানুষ সর্বস্বান্ত হলেও প্রভাবশালী একটি চক্র প্রশাসনের নীরবতায় অবৈধ বালু উত্তোলন চালিয়ে যাচ্ছে। এসব অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশ করলেই সাংবাদিকদের ওপর নেমে আসে নির্যাতন ও হুমকি।
সচেতন মহল মনে করছেন, একজন সাংবাদিকের ওপর এ ধরনের নৃশংস হামলা দেশের গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার জন্য মারাত্মক হুমকি। দ্রুত দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।
এ ঘটনায় দেশজুড়ে নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছে। বিস্তারিত অনুসন্ধানী রিপোর্ট শিগগিরই এটিএন বাংলায় প্রচারিত হবে বলে জানা গেছে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর