ঢাকা | বঙ্গাব্দ

রাজশাহীতে নবীন চিকিৎসকদের যে পরামর্শ দিলেন ভূমিমন্ত্রী মিনু

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 4, 2026 ইং
রাজশাহীতে নবীন চিকিৎসকদের যে পরামর্শ দিলেন ভূমিমন্ত্রী মিনু ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
স্টাফ রিপোর্টার : ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু একজন ভালো চিকিৎসক হবার আগে একজন ভালো মানুষ হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হতে নবীন চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, চিকিৎসক পেশা অত্যন্ত মর্যাদাপূর্ণ। শুধু সার্টিফিকেট অর্জনই শেষ কথা নয়, রোগীদের সাথে অমায়িক ব্যবহার ও মানবিক আচরণের মাধ্যমে তাদের হৃদয়ে স্থান করে নিতে হবে।

শনিবার (১ আগস্ট) সকালে রাজশাহী মেডিকেল কলেজের এমবিবিএস ৬২তম ব্যাচের ইন্টার্ন চিকিৎসকদের শপথ গ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী এই আহ্বান জানান।

রাজশাহী মেডিকেল কলেজের ডা. কায়ছার রহমান চৌধুরী মিলনায়তনে অনুষ্ঠিত শপথ গ্রহণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাসপাতালের পরিচালক ব্রিগ্রেডিয়ার জেনারেল পিকেএম মাসুদ উল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ড্যাবেন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও রাজশাহী জেলা শাখার সভাপতি ডা. মোঃ ওয়াসিম হোসেন এবং ড্যাব কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও রামেক শাখার সভাপতি ডা. মোঃ মোফাখখারুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড্যাব রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক ও রামেক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ডা. মোঃ মনোয়ার তারিক সাবু, রামেক অধ্যক্ষ ডা. খন্দকার মোঃ ফয়সল আলম, উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ জহিরুল হক , শিক্ষক সমিতির কোষাধ্যক্ষ ডা. মোর্শেদ জামান মিয়া এবং বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানসহ বিভিন্ন স্তরের চিকিৎসকবৃন্দ।

অনুষ্ঠানে ইন্টার্ন চিকিৎসক ও রামেক ছাত্রদলের সাধারণ সম্পাদক ডা. রিমন আলী এবং ইন্টার্ন চিকিৎসকদের প্রতিনিধি ডা. তৌকিরও বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠান সঞ্চালন করেন সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. ফারহান ইমতিয়াজ চৌধুরী। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন হাসপাতালের মুখপাত্র ও পেইন ক্লিনিকের ইনচার্জ সহকারী অধ্যাপক ডা. শেখ শামীম আহমেদ।

তথ্য ও ছবি : সংগৃহীত।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত