ঢাকা | বঙ্গাব্দ

ভোট কারচুপি রোধে শিক্ষার্থীদের ভোটকেন্দ্র পাহারার আহ্বান- ভিপি সাদিক কাইয়েমের

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 11, 2026 ইং
ভোট কারচুপি রোধে শিক্ষার্থীদের ভোটকেন্দ্র পাহারার আহ্বান- ভিপি সাদিক কাইয়েমের ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
ডেস্ক রিপোর্ট

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে ভোট কারচুপি ও গণতন্ত্রবিরোধী অপতৎপরতার আশঙ্কা প্রকাশ করেছেন ডাকসুর ভিপি সাদিক কাইয়েম। তিনি অভিযোগ করেন, একটি মহল পরিকল্পিতভাবে মিডিয়া ও প্রশাসনকে ব্যবহার করে ভোট কারচুপির চেষ্টা করছে।
শনিবার এক বিবৃতিতে তিনি বলেন, “গণতন্ত্রের যাত্রায় বাধা সৃষ্টি এবং জনগণের ভোটাধিকার হরণ করতে একটি চক্র সক্রিয় হয়ে উঠেছে। এ ষড়যন্ত্র রুখে দিতে দেশের সকল সচেতন নাগরিককে ঐক্যবদ্ধ হতে হবে।”
সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ ভোট নিশ্চিত করতে বাংলাদেশের সকল স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঠে থেকে প্রতিটি ভোটকেন্দ্রে পাহারার দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। একই সঙ্গে ভোট কারচুপি ও অনিয়মের বিরুদ্ধে আগামীকাল শক্ত প্রতিরোধ গড়ে তুলতে ছাত্রসমাজকে প্রস্তুত থাকার অনুরোধ জানান।
ভিপি সাদিক কাইয়েম বলেন, “ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে ভোটকেন্দ্র পাহারা দেওয়ার মাধ্যমে দেশের গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করবে—ইনশাআল্লাহ।”

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল