ঢাকা | বঙ্গাব্দ

সব জল্পনার অবসান, ঢাকায় শুটিং শুরু শাকিব খানের ‘প্রিন্স’

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 9, 2026 ইং
সব জল্পনার অবসান, ঢাকায় শুটিং শুরু শাকিব খানের ‘প্রিন্স’ ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728
 ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খানের নতুন সিনেমা ‘প্রিন্স’ ঘিরে বেশ কিছুদিন ধরেই ঢালিউড অঙ্গনে চলছিল নানা জল্পনা-কল্পনা। বিশেষ করে বিদেশে শুটিংয়ের ভিসা জটিলতা নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা–সিনেমাটির কাজ আদৌ শুরু হবে কি না, তা নিয়েও সংশয় প্রকাশ করেছিলেন অনেকে।

তবে সব গুঞ্জনের অবসান ঘটিয়ে আজ মঙ্গলবার থেকে রাজধানী ঢাকায় শুরু হয়েছে এই বিগ বাজেট সিনেমার শুটিং। বিষয়টি নিশ্চিত করেছেন ছবিটির পরিচালক আবু হায়াত মাহমুদ।

তিনি জানান, প্রাথমিকভাবে শুটিং ইউনিট আজ থেকেই কাজ শুরু করলেও শাকিব খান আগামী সপ্তাহে শুটিংয়ে যুক্ত হবেন। আপাতত ঢাকায় চার দিনের একটি শিডিউল নির্ধারণ করা হয়েছে। এই পর্ব শেষ হলে পুরো ইউনিট পাড়ি জমাবে শ্রীলঙ্কায়, যেখানে সিনেমার গুরুত্বপূর্ণ একটি অংশের দৃশ্যধারণ করা হবে।

এরই মধ্যে সিনেমাটি নিয়ে আরেকটি গুঞ্জন ছড়িয়েছিল–নব্বই দশকের ঢাকার আন্ডারওয়ার্ল্ডের আলোচিত ডন ‘কালা জাহাঙ্গীর’-এর জীবন অবলম্বনে ‘প্রিন্স’ নির্মিত হচ্ছে। তবে পরিচালক আবু হায়াত মাহমুদ এ দাবি সরাসরি নাকচ করে একে সম্পূর্ণ গুজব বলে জানান।

চরিত্র ও অভিনয়শিল্পীর দিক থেকেও সিনেমাটিতে থাকছে বড় চমক। শাকিব খানের বিপরীতে নারী প্রধান চরিত্রে অভিনয় করছেন কলকাতার জ্যোতির্ময়ী কুণ্ডু। পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন দেশের জনপ্রিয় দুই অভিনেত্রী তাসনিয়া ফারিণ ও সাবিলা নূর।

এ ছাড়া সিনেমাটিতে আরও অভিনয় করছেন শক্তিশালী অভিনেতা নাসির উদ্দিন খান, রাশেদ মামুন অপু, ইন্তেখাব দিনার, ডা. এজাজ ও শরীফ সিরাজসহ একঝাঁক পরিচিত মুখ।

ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মসের ব্যানারে নির্মিত এই সিনেমাটি প্রযোজনা করছেন শিরিন সুলতানা। বড় বাজেট, আন্তর্জাতিক লোকেশন ও তারকাবহুল কাস্টিং–সব মিলিয়ে ‘প্রিন্স’ নিয়ে দর্শকদের প্রত্যাশাও বাড়ছে প্রতিদিন।

নিউজটি পোস্ট করেছেন : Deleted

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’