ঢাকা | বঙ্গাব্দ

নাটোরে অবৈধ পেট্রোল ব্যবসা: তেল ও মোটরসাইকেল জব্দ

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 9, 2026 ইং
নাটোরে অবৈধ পেট্রোল ব্যবসা: তেল ও মোটরসাইকেল জব্দ ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
এস এম পারভেজ তালুকদার 
গুরুদাসপুর  উপজেলা  প্রতিনিধি,

নাটোরের গুরুদাসপুর উপজেলার মশিন্দা ইউনিয়নের বামুনকোলা এলাকায় অবৈধভাবে পেট্রোল মজুদ ও উচ্চমূল্যে বিক্রির অভিযোগে অভিযান চালিয়ে ৮ লিটার পেট্রোল ও একটি মোটরসাইকেল জব্দ করেছে উপজেলা প্রশাসন।বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা আফরোজ এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। সহযোগিতায় ছিলেন পুলিশ ও আনসার বাহিনী।।
এলাকা সূত্রে জানা যায়, সোনাইর ছেলে শামীম (২৮) দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থান থেকে পেট্রোল সংগ্রহ করে মোটরসাইকেলের ট্যাংকিতে বহন করে এবং প্রতি লিটার ৩০০ টাকা দরে বিভিন্ন বাইকারদের কাছে বিক্রি করে আসছিল। এমনকি নিজের বাড়ির পেছনেও গোপনে পেট্রোল বিক্রির কার্যক্রম চালাত বলে অভিযোগ রয়েছে।
অভিযানের সময় বাড়ির গোয়ালঘর তল্লাশি করে দুইটি জার্কিনে রাখা ৮ লিটার পেট্রোল উদ্ধার করা হয়। এছাড়া মোটরসাইকেলের ট্যাংকির মাধ্যমে পেট্রোল সরবরাহের সত্যতা পাওয়ায় মোটরসাইকেলটিও জব্দ করা হয়। তবে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে শামীম ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।উপজেলা প্রশাসন জানায়, জব্দকৃত ৮ লিটার পেট্রোল ৯৬০ টাকায় বিক্রি করা হয়েছে এবং টাকাগুলো রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে।ভুক্তভোগী ক্রেতা নাঈম হোসেন জানান, তিনি ৩০০ টাকা প্রতি লিটার দরে তেল কেনার জন্য শামীমকে ৫০০ টাকা অগ্রিম দেন। শর্ত ছিল মোটরসাইকেলের কাছে গিয়ে তেল সরবরাহ করা হবে। কিন্তু প্রশাসনের অভিযানের খবর পেয়ে শামীম পালিয়ে গেলে তার টাকা আর ফেরত পায়নি।স্থানীয় বাসিন্দারা জানান, কিছু অসাধু বাইকার এভাবে পেট্রোল মজুদ করে অতিরিক্ত দামে বিক্রির ব্যবসা শুরু করেছে, যা গ্রামাঞ্চলে ছড়িয়ে পড়ছে। তারা প্রশাসনের এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়েছেন।এ বিষয়ে ইউএনও ফাহমিদা আফরোজ বলেন, “তেল মজুদদারদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”#

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন