মোঃ রায়হান মিয়া
কচুয়া চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরের কচুয়া উপজেলার উজানী বাজারে বিএনপির নির্বাচনী প্রতীক ধানের শীষকে বিজয়ী করতে গণসংযোগ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি সদস্য আলেমগীর হোসেনের নেতৃত্বে এ গণসংযোগ ও মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি উজানী বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং সাধারণ মানুষের মাঝে বিএনপির বার্তা পৌঁছে দেন।
গণসংযোগ ও মিছিলে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা যুবদলের সদস্য মোশাররফ হোসেন হাজী, প্রবাসী ফোরামের দপ্তর সম্পাদক ওসমান শিকারী, প্রবাসী ফোরামের সহ-প্রচার সম্পাদক আহাদ শিকারী,৬ নং কচুয়া উত্তর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি সুমন হাজীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সাবেক মেম্বার আলমগীর হোসেন বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জনগণ পরিবর্তন চায় এবং সেই পরিবর্তনের প্রতীক হচ্ছে ধানের শীষ। আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
দৈনিক চেতনার কন্ঠ