ঢাকা | বঙ্গাব্দ

ভোলার মনপুরায় প্রেমের টানে আসা কিশোরীকে গণধর্ষণ

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 16, 2026 ইং
ভোলার মনপুরায় প্রেমের টানে আসা কিশোরীকে গণধর্ষণ ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
জেলা প্রতিনিধি মোঃ হেলাল উদ্দিন সজীব 

ভোলার মনপুরায় প্রেমের টানে সিলেট থেকে আসা সাদিয়া (১৬) নামে এক কিশোরীকে জিম্মি করে গণধর্ষণের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাতে উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নে এই নৃশংস ঘটনা ঘটে। বর্তমানে এই ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও চাঞ্চল্য বিরাজ করছে। ভুক্তভোগী কিশোরী সাদিয়া (১৬) সুনামগঞ্জের শ্রী-নারায়নপুর এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, মনপুরার উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাসিন্দা রাসেলের ছেলে মোঃ সজীবের সাথে কয়েক মাস আগে সাদিয়ার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই প্রেমের টানেই সে ১৪ জানুয়ারি ভোরে সিলেট থেকে ঢাকা হয়ে লঞ্চযোগে মনপুরায় আসে।

পরে সাদিয়া ও সজীবের বিষয়টি জানাজানি হলে স্থানীয় একটি প্রভাবশালী চক্র তাদের বিয়ের কথা বলে জিম্মি করে।
অভিযোগ উঠেছে, ওই চক্রটি তাদেরকে আটকে রেখে রেখে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

প্রেমিক জানান, গতকাল রাতে আল-আমিন, মাকসুদ ও ইদ্রিস নামের তিন ব্যক্তি তাদের লঞ্চঘাটে পৌঁছে দেওয়ার কথা বলে বাসা থেকে বের করে নিয়ে যায়। লঞ্চঘাটে না নিয়ে তাদের নিয়ে যায় নতুন বেড়িবাঁধ নির্জন এলাকায়।
সেখানে রাসেলকে মারধর করে আটকে রেখে সাদিয়ার ওপর পাশবিক নির্যাতন ও পালাক্রমে ধর্ষণ চালায়।

ঘটনার পর কিশোরীকে রক্তাক্ত ও অচেতন অবস্থায় বেড়িবাঁধে ফেলে রেখে পালিয়ে যায় অভিযুক্তরা। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করেন।

এ বিষয়ে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফরিদ উদ্দিন বলেন, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থল পুলিশ পাঠিয়েছি। অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে এবং মামলা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের