স্টাফ রিপোর্টার।
এবারের হাত ধোয়া দিবসের প্রতিপাদ্য হলো হাত ধোয়ার নায়ক হোন।
২৮ অক্টোবর রোজ বুধবার সকাল ১০-৩০ মিনিটের সময় মাদারীপুরের রাজৈর উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশলীর আয়োজনে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে।
উক্ত হাত ধোয়া দিবসে উপজেলা প্রকৌশলী কর্মকর্তা মোঃ মিলন ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় ।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজৈর উপজেলা নির্বাহী অফিসার রোকসানা খাইরুন নেছা।
বিদ্যালয়ের শিক্ষার্থীরা কিভাবে নিয়ম মোতাবেক হাত ধুতে হয় সে বিষয়ে
শিক্ষার্থীদের শিখানো হয়।
তিনি উপস্থিত সকল বিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপদেশমূলক বক্তব্য রাখেন , তিনি বলেন পরিষ্কার পরিচ্ছন্নতা মানুষের শরীরের জীবানু থেকে রক্ষা পাওয়ার একমাত্র উপায় ।
খাওয়ার আগে ভালো করে সাবান জাতীয় জীবাণুমুক্ত জিনিস দিয়ে ভালোভাবে হাত হাতের ভেতর, নখের ভেতর, পরিষ্কার করতে হয় ,নতুবা হাতের জীবাণু খাবারের সাথে মিশে পেটের যে কোন সমস্যা ডায়রিয়া এরকম রোগের আবির্ভাব হতে পারে, তাই আমাদের সব সময় সচেতন থাকতে হবে খাবার আগে ভালো করে হাত ধুয়ে খাবার খেতে হবে ।
উক্ত হাত ধোয়া দিবসে আরও উপস্থিত ছিলেন রাজৈর উপজেলা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষীকা মিনতি রায়, রাজৈর মডেল প্রেস ক্লাবের সভাপতি দৈনিক দিনকাল এর প্রতিনিধি মোঃ কাজী নজরুল ইসলাম, সহ-সভাপতি মোঃ শহিদুল আলম টুকু, আমার সংবাদ ও আই ওয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার মোঃ মহিউদ্দিন চৌধুরী হীরা, প্রকৌশলী অফিসের স্টাফ মোঃ সোহাগ মেকানিক, মোঃ রফিক মেকানিক, কম্পিউটার অপারেটর মুক্তি ভক্ত, ভি এস মোঃ আবুল কবিরাজ সহ বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র ছাত্রী বৃন্দ সহ আরও অনেকে।
দৈনিক চেতনার কন্ঠ