মোঃ রনি রজব
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে, এই মর্মে নাচোল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ফুলসন বেগম। এই বিষয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
স্থানীয় ও অভিযোগ সূত্র জানা যায় উপজেলার
কসবা ইউনিয়নের কালইর (মইমপুর) গ্রামের
মহিরুল ইসলাম এর বাড়িতে গত বুধবার (২১ অক্টোবর) দিবাগত রাতে এই ঘটনা ঘটে।
এই বিষয়ে মহিরুল ইসলাম এর স্ত্রী ফুলসন বেগম বলেন, এসডিএফ এনজিওতে আমি চাকরি করি। অনুমান ৮: টার দিকে আমার বাড়িতে রাতের খাওয়া দাওয়া সেরে ঘুমোতে যাই। আনুমানিক ভোর সাড়ে ৫ টার সময় ফজরের নামাজ পড়ার জন্য উঠে দেখতে পাই যে, আমার বাড়িতে রাখা এসডিএফ (গ্রাম সমিতি) দেওয়া ১ টি ল্যাপটপ, ১ টি স্মার্ট ভিভো ওয়াই/২৭ মোবাইল ফোন, এবং নগদ ১০,০০০/-টাকা কে বা কাহারা চুরি করে নিয়ে যায়। আমার ধারণা বুধবার রাতে আনুমানিক ১: থেকে ৩: টার মধ্যে কে বা কারা আমার উপরোক্ত মালামাল গুলি চুরি করে নিয়ে যায়। এছাড়াও ফুলশনের স্বামী মহিরুল ইসলাম বলেন, উক্ত বিষয়ে আমি-সহ আমার আত্মীয়স্বজন বিভিন্ন যায়গায় খোঁজাখুজি করছি। খোঁজাখুজি করে কোন তথ্য না পাওয়া গেলে পরবর্তীতে আইনী প্রক্রিয়া গ্রহন করেছি।
দৈনিক চেতনার কন্ঠ