ঢাকা | বঙ্গাব্দ

কচাকাটায় ঝড়-বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি, গাছ পড়ে ক্ষতিগ্রস্ত কয়েকটি দোকান

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 8, 2026 ইং
কচাকাটায় ঝড়-বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি, গাছ পড়ে ক্ষতিগ্রস্ত কয়েকটি দোকান ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
কচাকাটা প্রতিনিধি:

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানায় ঝড়, বৃষ্টি ও প্রবল বাতাসে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার বিকেল থেকে সন্ধ্যার দিকে হঠাৎ শুরু হওয়া ঝড়ো বাতাসে উপজেলার বিভিন্ন এলাকায় ঘরবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও গাছপালার ব্যাপক ক্ষতি হয়।

এর মধ্যে কেদার ইউনিয়ন পরিষদের সামনে গোলেরহাট বাজারে ঝড়ো বাতাসে একটি বিশাল আকৃতির ইউক্যালিপটাস গাছ উপড়ে পড়ে কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। গাছটি দোকানের ওপর পড়ে দোকানের কাঠামো ভেঙে যাওয়ার পাশাপাশি ভেতরে থাকা আলমারি, আসবাবপত্র ও বিভিন্ন মালামাল নষ্ট হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে আসাদুজ্জামান আসাদের কৃষিসেবা দোকান অন্যতম। দোকানটিতে কৃষি কীটনাশক, বীজসহ কৃষিকাজে ব্যবহৃত বিভিন্ন উপকরণ রাখা ছিল। গাছ পড়ে এসব মালামালেরও ব্যাপক ক্ষতি হয়েছে। একই সঙ্গে একটি মুদি দোকানসহ আরও কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ব্যবসায়ীরা উল্লেখযোগ্য আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

এ ছাড়া কচাকাটা থানার বিভিন্ন গ্রামের বাড়িঘরও ঝড়ো বাতাসে ক্ষতিগ্রস্ত হয়েছে। কোথাও ঘরের চাল উড়ে গেছে, আবার কোথাও গাছপালা ভেঙে পড়েছে। আকস্মিক এ ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবার ও ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

ঘটনাস্থলে কেদার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ খ ম রাশেদ ইসলাম উপস্থিত হয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। পরে তিনি গাছটি দ্রুত অপসারণের জন্য কাটার নির্দেশ দেন এবং ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা দ্রুত ক্ষয়ক্ষতি নিরূপণ করে প্রয়োজনীয় সরকারি সহায়তার দাবি জানিয়েছেন।

প্রতিবেদক:
রেদোয়ান রাকিব
কচাকাটা, কুড়িগ্রাম

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি