ঢাকা | বঙ্গাব্দ

পত্নীতলায় ১০০ পিস ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 16, 2026 ইং
পত্নীতলায় ১০০ পিস ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
সোহেল রানা,স্টাফ রিপোর্টার : নওগাঁর পত্নীতলায় পুলিশ সুপারের নির্দেশনায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১০০ পিস অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পত্নীতলা থানা পুলিশ।

রোববার (১৬ আগস্ট ২০২৬) বিকেল ৩টার দিকে পত্নীতলা থানাধীন মাটিন্দর ইউনিয়নের সিংহন্দি মোড় বটতলা পাকা সড়কে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত যুবকের নাম মোঃ গোলাম মোর্শেদ ওরফে রকি (৩২)। তিনি মহাদেবপুর উপজেলার মহিষবাতান গোফানগর এলাকার মোঃ সাইদুর রহমানের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সিংহন্দি মোড় বটতলা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় গোলাম মোর্শেদ ওরফে রকিকে আটক করে তল্লাশি চালানো হলে তার হেফাজত থেকে ১০০ (একশত) পিস অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, উদ্ধার করা মাদকদ্রব্যের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে