ঢাকা | বঙ্গাব্দ

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: শুখানপুকুরী ইউনিয়ন শ্রমিক দলের বর্ধিত সভা অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 2, 2026 ইং
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: শুখানপুকুরী ইউনিয়ন শ্রমিক দলের বর্ধিত সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
​মোঃ মানিক , ঠাকুরগাঁও:

​আসন্ন ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে সামনে রেখে স্থানীয় রাজনীতিতে তৎপরতা আরও বৃদ্ধি পেয়েছে। 

এর অংশ হিসেবে ঠাকুরগাঁও সদর উপজেলার শুখানপুকুরী ইউনিয়ন শ্রমিক দলের উদ্যোগে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

​ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মাসুদ আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শুখানপুকুরী ইউনিয়নের সমন্বয়ক ও পৌর বিএনপির সহ-সভাপতি খুরশীদ আলম উজ্জল। 

এছাড়া সভায় বক্তব্য দেন যুব দলের ইউনিয়ন সভাপতি আঃ মান্নান।

​সভায় শ্রমিক দলের ইউনিয়ন সভাপতি মােঃ মাসুদ আলম তাঁর বক্তব্যে বলেন, "আগামীতে আমাদের প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করতে হবে।

তিনি তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে ঘরে ঘরে দলীয় বার্তা পৌঁছে দেওয়ার ওপর জোর দেন।

​সভায় ইউনিয়নের ৯টি ওয়ার্ডের নেতাকর্মীরা বলেন, "আগামীতে আমরা ফয়সল আমিনকে বিপুল ভোটে জয়ী করে ফুলের মালা গলায় পরাবো।" এছাড়া অন্যান্য বক্তারা বলেন, ঠাকুরগাঁও-১ আসনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় তৃণমূল পর্যায়ে দলীয় ভিত্তি আরও মজবুত করতে হবে। 
আসন্ন নির্বাচনে দলের প্রার্থীকে বিজয়ী করতে শ্রমিক দলসহ সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ভেদাভেদ ভুলে মাঠে কাজ করার আহ্বান জানানো হয়



নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ