ঢাকা | বঙ্গাব্দ

ডিএনসির অভিযানে বগুড়া ‘শাজাহানপুরে ১ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেফতার, ২০ দিনের কারাদণ্ড

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 26, 2026 ইং
ডিএনসির অভিযানে বগুড়া ‘শাজাহানপুরে ১ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেফতার, ২০ দিনের কারাদণ্ড ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
নিউজ ডেক্স : ২৫ আগস্ট ২০২৬ তারিখ বিকেল সাড়ে ৪টার দিকে বগুড়ার শাজাহানপুর উপজেলার জালশুকা হিন্দুপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১ জনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), বগুড়া।
ডিএনসি বগুড়া ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল শাজাহানপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস ঊর্মির নেতৃত্বে সেখানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে। অভিযানে শ্রী প্রসেনজিৎ দাস (২০) নামে এক যুবককে আটক করা হয়।
গ্রেফতারকৃত প্রসেনজিৎ দাস শাজাহানপুর উপজেলার জালশুকা হিন্দুপাড়া এলাকার শ্রী গৌরাঙ্গ মালি গনির ছেলে।
অভিযানকালে তার কাছ থেকে ১ গ্রাম গাঁজা ও গাঁজা সেবনের একটি বাঁশি উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
ডিএনসি সূত্রে জানা যায়, আদালতের নির্দেশনা অনুযায়ী উদ্ধারকৃত আলামত গাঁজা ও গাঁজা সেবনের বাঁশি ঘটনাস্থলেই ধ্বংস করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকের অপব্যবহার ও অবৈধ মাদক ব্যবসা প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার