লিখন বনিক শুভ, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ আগামী ১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর লংমার্চ সফল ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়নের লক্ষ্যে দিনাজপুরের বোচাগঞ্জে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে সেতাবগঞ্জ পৌরশহরে বোচাগঞ্জ উপজেলা এনসিপির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী মাওলানা এম এ তাফসীর হাসানের নেতৃত্বে নেতাকর্মীরা পৌরশহরের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করেন এবং সাধারণ মানুষের সঙ্গে গণসংযোগ করেন।
এ সময় নেতৃবৃন্দ ১৯ সেপ্টেম্বরের ঢাকা-রংপুর লংমার্চ সফল ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়নে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করেন।
দলটির পক্ষ থেকে জানানো হয়, ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুর অভিমুখে ১১ দলীয় জোটের উদ্যোগে লংমার্চ অনুষ্ঠিত হবে। কর্মসূচিতে ঢাকা থেকে যাত্রা করে গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া ও গাইবান্ধায় পথসভা শেষে রংপুর জিলা স্কুল মাঠে সমাপনী সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
দৈনিক চেতনার কন্ঠ