ঢাকা | বঙ্গাব্দ

উখিয়ায় বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে অংশীজন মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 9, 2026 ইং
উখিয়ায় বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে অংশীজন মতবিনিময়  সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
এম এ মোহাম্মদ হোসাইন:

 বর্জ্য ব্যবস্থাপনা, বর্জ্য অপসারণ এবং পরিবেশ সুরক্ষায় কার্যকর ও টেকসই উদ্যোগ গ্রহণের লক্ষ্যে অংশীজন পরামর্শ সভা (Stakeholders Consultation Meeting on Waste Management) অনুষ্ঠিত হয়েছে।

(৮ সেপ্টেম্বর) মঙ্গলবার সকাল ১০টায় উখিয়া উপজেলা স্যাটেলাইট ট্রেনিং সেন্টারে কক্সবাজার হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (CHRDF)-এর উদ্যোগে এবং The Earth Society-এর সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়। কুতুপালং, লম্বাশিয়া ও ফজুল খাটি এলাকার বর্জ্য ব্যবস্থাপনা পরিস্থিতি, সমস্যা ও সম্ভাব্য সমাধান নিয়ে সভায় আলোচনা করা হয়।

CHRDF-এর প্রতিষ্ঠাতা মোহাম্মদ মহিউদ্দিনের  উদ্যোগ ও নেতৃত্বে সংস্থাটি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG)-এর ৪ ও ১৩ নম্বর লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষা, যুব উন্নয়ন, জলবায়ু সচেতনতা ও কমিউনিটি কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় SDG 13: Climate Action-এর অংশ হিসেবে বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে এ উদ্যোগ গ্রহণ করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা নির্বাহী অফিসার জনাব পান্না আক্তার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম মোর্শেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ বদরুল আলম, ৪ নম্বর রাজাপালং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মীর শাহেদুল ইসলাম রোমান, ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন এবং উখিয়া পোস্ট অফিসের পোস্টমাস্টার এস এম জসিম, সাংবাদিক সিরাজুল কবির বুলবুল সহ প্রমুখ। 

The Earth Society-এর পক্ষ থেকে Assistant Director ও Gender Inclusive Officer সভায় উপস্থিত থেকে বর্জ্য ব্যবস্থাপনা ও কমিউনিটি পর্যায়ে টেকসই উদ্যোগ গ্রহণের বিষয়ে মতামত ও সুপারিশ প্রদান করেন।

সভায় CHRDF-এর Programme Director মাহমুদুল হক মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সঞ্চালনা করেন Project Coordinator রবিউল হাসান।

এসময় সভায় সরকারি কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, BD Clean Ukhia Team, সামাজিক কর্মী, YOSD, কমিউনিটি প্রতিনিধি, যুব প্রতিনিধি ও অন্যান্য অংশীজন অংশগ্রহণ করেন।

আলোচকরা বলেন, রোহিঙ্গা ক্যাম্প-সংলগ্ন এলাকায় বর্জ্যের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় বর্ষা মৌসুমে ভারী বৃষ্টিপাতের সময় বিভিন্ন ধরনের বর্জ্য ও প্লাস্টিক পানির প্রবাহের সঙ্গে স্থানীয় খাল, ড্রেন ও কৃষিজমিতে প্রবেশ করছে। এতে পানি চলাচল বাধাগ্রস্ত হওয়া, জলাবদ্ধতা, পরিবেশ দূষণ এবং কৃষিজমি ও ফসলের ক্ষতির ঝুঁকি বাড়ছে। এর ফলে বিশেষ করে প্রান্তিক কৃষকদের জীবিকা ও আয়ের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে।

মতবিনিময় সভায় বক্তারা ইতোমধ্যে জমে থাকা বর্জ্য দ্রুত অপসারণ এবং ভবিষ্যতে নতুন করে বর্জ্য প্রবেশ বন্ধ করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। পাশাপাশি নিয়মিত বর্জ্য সংগ্রহ ও অপসারণ, খাল ও ড্রেন পরিষ্কার ও রক্ষণাবেক্ষণ, বর্জ্যের উৎসস্থলে নিয়ন্ত্রণ, কমিউনিটির সচেতনতা বৃদ্ধি এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার বিষয়েও আলোচনা করেন।

অংশীজনরা মত দেন, শুধু বর্জ্য পরিষ্কার করলেই সমস্যার স্থায়ী সমাধান হবে না; বরং উৎসস্থলে বর্জ্য নিয়ন্ত্রণ, নিয়মিত অপসারণ, কার্যকর সমন্বয়, কমিউনিটির অংশগ্রহণ ও নিয়মিত পর্যবেক্ষণের মাধ্যমে একটি টেকসই বর্জ্য ব্যবস্থাপনা ব্যবস্থা গড়ে তুলতে হবে।

সভায় উপজেলা প্রশাসন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, সেবা প্রদানকারী প্রতিষ্ঠান, কমিউনিটি ও উন্নয়ন অংশীজনদের মধ্যে সমন্বয় জোরদার করে একটি যৌথ কর্মপরিকল্পনা (Joint Action Plan) গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়। বিশেষ করে বর্জ্য অপসারণ, বর্জ্য প্রবেশ প্রতিরোধ এবং ক্ষতিগ্রস্ত প্রান্তিক কৃষকদের সহায়তাকে অগ্রাধিকার দেওয়ার প্রস্তাব উঠে আসে।

অনুষ্ঠানটি সফলভাবে বাস্তবায়নে CHRDF-এর ব্যবস্থাপনা টিমের সদস্য জনি বড়ুয়া, রোজা, উর্মি, আম্মার, বাপ্পী ও জাহেদ সক্রিয়ভাবে সহযোগিতা করেন।

সভা শেষে অংশগ্রহণকারীরা একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও পরিবেশবান্ধব উখিয়া গড়ে তুলতে সরকারি প্রতিষ্ঠান, কমিউনিটি, যুবসমাজ ও উন্নয়ন অংশীজনের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।



নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন