নিউজ ডেক্স : নওগাঁর মান্দায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ সুপারের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করেছে মান্দা থানা পুলিশ। অভিযানে বিভিন্ন মামলার পাঁচজন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে। পরে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মান্দা থানার পুলিশ সদস্যরা বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আদালতের ওয়ারেন্টভুক্ত পাঁচ আসামিকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত ছিলেন বলে জানা গেছে।
গ্রেফতারকৃতরা হলেন—
১। মোঃ রতন খাঁ (৪০), পিতা-মৃত আব্দুল কাদের, সাং-মীরপুর। তিনি জিআর-৩৩১/২৬ (মান্দা) মামলার আসামি।
২। মোঃ নয়ন (৪৫), পিতা-মৃত আব্দুল কাদের, সাং-মীরপুর। তিনিও জিআর-৩৩১/২৬ (মান্দা) মামলার আসামি।
৩। মোঃ সাইফুল ইসলাম সাফি, পিতা-মকবুল ইসলাম, সাং-শ্রীরামপুর। তিনি জিআর-১০৩/১৯ (মান্দা) মামলার আসামি।
৪। মোঃ দুলাল হোসেন (২৭), পিতা-মোঃ হোসেন আলী, সাং-মীরপুর হঠাৎপাড়া। তিনি জিআর-৩৩২/২৬ (মান্দা) মামলার আসামি।
৫। মোঃ শফিকুল হোসেন (২৮), পিতা-মোঃ রাজেন্দ্রনাথ রাজন, সাং-ভারশো, থানা-মান্দা, জেলা-নওগাঁ। তিনি জিআর-১১০/২৬ (মান্দা) মামলার আসামি।
পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধীদের আইনের আওতায় আনা এবং আদালতের ওয়ারেন্ট কার্যকর করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
গ্রেফতার অভিযান শেষে পাঁচ ওয়ারেন্টভুক্ত আসামিকে যথাযথ আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে ইতিমধ্যে আদালতে প্রেরণ করা হয়েছে।
দৈনিক চেতনার কন্ঠ