ঢাকা | বঙ্গাব্দ

নওগাঁয় সাক্ষীর গায়ে পে,ট্রোল ঢেলে আ,গুন, মা,দক মামলার আসামিকে পুলিশে দিল জনতা।

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 23, 2026 ইং
নওগাঁয় সাক্ষীর গায়ে পে,ট্রোল ঢেলে আ,গুন, মা,দক মামলার আসামিকে পুলিশে দিল জনতা। ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
নওগাঁ প্রতিনিধি আল আমিন

নওগাঁর বদলগাছীতে মাদক মামলার সাক্ষী মো. পাখির (৩৮) শরীরে পেট্রল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে এস এম আসাদুজ্জামান টুটুল (৫০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় এক পথচারীও আহত হয়েছেন। পরে স্থানীয় জনতা অভিযুক্ত টুটুলকে ধাওয়া করে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।
শনিবার (২২ আগস্ট) বেলা আড়াইটার দিকে বদলগাছী উপজেলার কোলা ইউনিয়নের পুকুরিয়া গ্রামের হাবিবের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
আহত পাখি উপজেলার কয়া ভবানীপুর গ্রামের আঙ্গুর হোসেনের ছেলে। তাঁর শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে। গুরুতর অবস্থায় তাঁকে প্রথমে নওগাঁ সদর হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়।
এ ঘটনায় আহত পথচারী হাজেরা বেগম (৬০) পুকুরিয়া গ্রামের মৃত লছির উদ্দিনের স্ত্রী। তিনি নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে বদলগাছী থেকে কোলা বাজারের দিকে যাচ্ছিলেন পাখি। পুকুরিয়া গ্রামের হাবিবের বাড়ির সামনে পৌঁছালে আগে থেকে সেখানে অবস্থান নেওয়া টুটুল একটি বোতলে পেট্রল নিয়ে তাতে আগুন ধরিয়ে পাখির শরীর লক্ষ্য করে ছুড়ে মারেন। এতে পাখির শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
পুলিশ জানায়, গত ২৫ জুলাই গাঁজা ও হেরোইনসহ টুটুলকে গ্রেপ্তার করা হয়েছিল। সে সময় পাখিসহ কয়েকজন স্থানীয় ব্যক্তি সাক্ষী ছিলেন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বদলগাছী থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(ক) ও ১০(ক) ধারায় মামলা করে। গ্রেপ্তারের প্রায় ১০ দিন পর জামিনে কারাগার থেকে মুক্তি পান টুটুল।
পুলিশের প্রাথমিক ধারণা, ওই মামলায় গ্রেপ্তারের সময় উপস্থিত সাক্ষী ও স্থানীয় কয়েকজনের ওপর ক্ষুব্ধ ছিলেন টুটুল। জামিনে মুক্ত হওয়ার পর তাঁদের ওপর হামলার সুযোগ খুঁজছিলেন তিনি। এরই ধারাবাহিকতায় পাখিকে একা পেয়ে তাঁর শরীরে আগুন দেওয়ার ঘটনা ঘটতে পারে।
নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক আ ম আখতারুজ্জামান জানান, পাখির হাত-পা, মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে। উন্নত চিকিৎসার জন্য তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে শরীরের কত শতাংশ পুড়ে গেছে তা নিরূপণ করা সম্ভব হয়নি।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন বলেন, আহতদের চিকিৎসা চলছে। আসাদুজ্জামান টুটুল পুলিশ হেফাজতে রয়েছেন। তাঁর বিরুদ্ধে থানায় মামলার প্রক্রিয়া চলছে।
ওসি আরও বলেন, ঘটনার প্রকৃত কারণ এবং এর সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন