ঢাকা | বঙ্গাব্দ

গুরুদাসপুরে সার ডিলার নীতিমালা অমান্য,৫০ হাজার টাকা জরিমানা

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 20, 2026 ইং
গুরুদাসপুরে সার ডিলার নীতিমালা অমান্য,৫০ হাজার টাকা জরিমানা ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
ডেস্কঃ সার বিক্রয় নীতিমালার বাইরে ব্যবসার অভিযোগ ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে নাটোর জেলার গুরুদাসপুর উপজেলা প্রশাসন। সারের নীতিমালা অমান্য করে ব্যবসা পরিচালনার দায়ে এক সার ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

গতকাল বুধবার বিকেল ৫ টার দিকে উপজেলার নাজিরপুরের চন্দ্রপর ওয়াবদা বাজারে অভিযান চালিয়ে মেসার্স মিজান ট্রেডার্স-কে জরিমানা করা হয়। উপজেলা প্রশাসনের সহায়তায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কে এম রাফিউল ইসলাম, কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ তানভীর রানা প্রমুখ।

অভিযানে সারের বিক্রি ও ব্যবসা পরিচালনায় সরকারি নীতিমালা যথাযথভাবে অনুসরণ না করার বিষয়টি ধরা পড়ে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

কৃষি অফিস সূত্রে জানা যায় , গত মঙ্গলবার (১৮ আগষ্ট) সকাল সাড়ে ১০ টায় উপজেলা কৃষি অফিসের উদ্যোগে সার ডিলারদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় কৃষকের উৎপাদন ব্যয়, সারের সরবরাহ ও বাজার ব্যবস্থাপনা, কৃষিপণ্যের ন্যায্যমূল্য এবং সার বিতরণ ব্যবস্থার নানা সমস্যা নিয়ে খোলামেলা আলোচনা হয়।

কৃষকদের কাছে সরকার নির্ধারিত মূল্যে সার পৌঁছে দেওয়া এবং সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। কোনোভাবেই কৃত্রিম সংকট সৃষ্টি, অবৈধভাবে সার মজুদ কিংবা নির্ধারিত মূল্যের বেশি দামে সার বিক্রি করা যাবে না বলে ডিলারদের সতর্ক করা হয়। একই সঙ্গে নিজ উপজেলার বরাদ্দকৃত সার অন্যত্র বিক্রির বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়।

সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুল ইসলাম বলেন, “সারের নীতিমালা অনুযায়ী ব্যবসা না করায় ওই সার ডিলারকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সারের বাজারে যেকোনো অনিয়ম ঠেকাতে অভিযান অব্যাহত থাকবে।”

উপজেলা কৃষি কর্মকর্তা কে এম রাফিউল ইসলাম বলেন, “সার বিক্রির ক্ষেত্রে ডিলারদের সরকারি নীতিমালা মেনে চলা বাধ্যতামূলক। কৃষকেরা যাতে নিয়ম অনুযায়ী সার পান, সে বিষয়টি নিশ্চিত করতে বাজার তদারকি করা হচ্ছে।”

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সব জল্পনার অবসান, ঢাকায় শুটিং শুরু শাকিব খানের ‘প্রিন্স’

সব জল্পনার অবসান, ঢাকায় শুটিং শুরু শাকিব খানের ‘প্রিন্স’