ঢাকা | বঙ্গাব্দ

পাঁচবিবিতে ঈদুল আজহা উপলক্ষে পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা

  • নিউজ প্রকাশের তারিখ : May 20, 2026 ইং
পাঁচবিবিতে ঈদুল আজহা উপলক্ষে পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
পাঁচবিবিতে ঈদুল আজহা উপলক্ষে পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা

মোঃ আমজাদ হোসেন,স্টাফ রিপোর্টার

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জয়পুরহাটের পাঁচবিবিতে কোরবানির পশু সঠিকভাবে জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
(২০ মে) বুধবার পাঁচবিবি উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাশপিয়া তাসরিন।
প্রশিক্ষণে কোরবানির পশু জবাইয়ের আগে করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়। বক্তারা জানান, পশু জবাইয়ের আগের দিন থেকে পর্যাপ্ত পরিমাণে পানি পান করাতে হবে এবং ঈদের আগের দিন পশুকে ভালোভাবে গোসল করাতে হবে। এতে পশুর চামড়ার গুণগত মান অক্ষুণ্ণ থাকে এবং সংরক্ষণ সহজ হয়।
কর্মশালায় পরামর্শমূলক বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. হাসান আলী। তিনি চামড়া সংরক্ষণের ক্ষেত্রে সঠিক নিয়মে লবণ ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, কোরবানির পর দ্রুত চামড়ায় পর্যাপ্ত লবণ প্রয়োগ করলে চামড়ার গুণগত মান বজায় থাকে এবং নষ্ট হওয়ার আশঙ্কা কমে যায়।
দিনব্যাপী এ প্রশিক্ষণে উপজেলার প্রায় ৩০ জন চামড়া ব্যবসায়ী অংশগ্রহণ করেন। তাদের মধ্যে সরকারিভাবে বিনামূল্যে বিতরণ করা লবণ যথাযথভাবে ব্যবহার নিশ্চিত করতে এবং চামড়া সংরক্ষণে সচেতনতা বাড়াতে এ কর্মশালার আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও কাশপিয়া তাসরিন বলেন, “কোরবানির পশুর চামড়া কোনোভাবেই যেন ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। সঠিক পদ্ধতিতে চামড়া সংরক্ষণ করতে পারলে এর ন্যায্য মূল্য নিশ্চিত করা সম্ভব হবে।”
তিনি আরও জানান, প্রশিক্ষণে প্রজেক্টরের মাধ্যমে চামড়া সংরক্ষণের আধুনিক ও কার্যকর পদ্ধতি হাতে-কলমে দেখানো হয়েছে।
এ সময় উপজেলা প্রাণিসম্পদ  হাসপাতালের ভেটেরিনারি সার্জন ডা. ফয়সাল রাব্বি পশু জবাইয়ের স্বাস্থ্যবিধি ও নিরাপদ পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল