মো হেলাল উদ্দিন সজীব ভোলা জেলা প্রতিনিধি
ভোলায় জেলায় মাদক নির্মূলে মসজিদ ভিত্তিক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (পহেলা মে) দুপুরে পৌরসভার সাত নং ওয়ার্ড মুসলিম পাড়া ওসমানিয়া জামে মসজিদে জুমার নামাজের পূর্বে এক আলোচনা সভার মধ্য দিয়ে কমিটি গঠন করা হয়।
প্রায় আধা ঘন্টা ব্যাপী চলা এই সভায় আমন্ত্রিত অতিথিদের পাশাপাশি বক্তব্য রাখেন, ভোলা জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব তরিকুল ইসলাম কায়েদ।
তিনি বলেন, বর্তমানে মাদক একটি সমাজের ব্যাধি। যা পুরোপুরি জেলার যুব সমাজকে ধ্বংস করছে। এরই মধ্যে এর ভয়াবহতা সমাজের প্রতিটি স্তরেই ছড়িয়ে গেছে। এখনই যদি এর নিয়ন্ত্রণ করা না যায় আগামীতে বহু মানুষের মাদকের ভয়াবহতা ও ধংসলীলায় ডুবে যাবে।
তিনি আরো বলেন, গ্রাম ও শহরে বিকাশ লেনদেনের মাধ্যমে এ মাদক তরুণ প্রজন্মের কাছে সহজলভ্য হয়ে পড়েছে। যা মারাত্মক আকার ধারণ করেছে। এ জন্য সরকারের পাশাপাশি এর প্রতিকারে সামাজিকভাবে মসজিদ ভিত্তিক কমিটি করার সিদ্ধান্ত নিয়েছি। এমন কিতাব বাস্তবায়নে শুরু করেছি। এই কমিটির মাধ্যমে প্রথমে তাদেরকে সতর্ক করা হবো, তাতেও কাজ না হলে পরবর্তীতে হয় সকল মাদক সেবী ও ব্যবসায়ীদেরকে চিহ্নিত করে আইনের হাতে তুলে দেয়া হবে।
যদিও এক পরিসংখ্যানে দেখা গেছে, দেশের কারাগারে বন্দিদের মধ্যেও প্রায় ২৫ ভাগ মাদকাসক্ত রয়েছে। এর বাহিরেও সমাজের বিভিন্ন অপরাধের একটি বড় অংশই মাদকাসক্ত।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মোঃ আবুল কাশেম, মোঃ শাহে আলম, মোঃ আলী রতন, লিয়াকত আলী মিলন, ও মসজিদ কমিটির সভাপতি জনাব মোঃ কামাল হোসেন প্রমুখ।
দৈনিক চেতনার কন্ঠ