ঢাকা | বঙ্গাব্দ

বরগুনা সদর উপজেলায় রাস্তা সংস্কারে চরম অনিয়মের অভিযোগ

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 15, 2026 ইং
বরগুনা সদর উপজেলায় রাস্তা সংস্কারে চরম অনিয়মের অভিযোগ ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728

নিজস্ব প্রতিবেদক, বরগুনা:

বরগুনা সদর উপজেলার ৬ নং বুড়িরচর ইউনিয়নের কালির তবক থেকে ফরাজির পোল (রায়ের তবক হাই স্কুল সাইক্লোন সেন্টার) পর্যন্ত রাস্তা সংস্কার কাজে ব্যাপক অনিয়ম ও নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে।স্থানীয় বাসিন্দা মোঃ আসাদুজ্জামান জানান, বহু প্রচেষ্টার পর এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে রাস্তা নির্মাণ প্রকল্পটি অনুমোদন হয়। এলজিইডির অধীনে Bushbunia UZR – Rayetabak H/S (Cyclone Centre) Road প্রকল্পের আওতায় রাস্তার পুনর্নির্মাণ কাজ শুরু হলেও বাস্তবে কাজের মান নিয়ে দেখা দিয়েছে নানা অভিযোগ। রাস্তার কোড নম্বর ৫০৪২৮৪০৫৪।তিনি অভিযোগ করে বলেন, মূল ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি অন্য একটি প্রতিষ্ঠানের কাছে এবং পরবর্তীতে আরও একাধিক প্রতিষ্ঠানের কাছে বিক্রি করে দেয়। ফলে প্রকল্পটি দুই থেকে তিনবার হাতবদল হওয়ায় বর্তমান ঠিকাদার অতি লাভের আশায় সিডিউল অনুযায়ী কাজ না করে নিম্নমানের কাজ করছেন।স্থানীয়দের অভিযোগ অনুযায়ী, রাস্তার দুই পাশে মাটি ভরাটের জন্য বরাদ্দ থাকলেও কোথাও মাটি ভরাট করা হয়নি। এজিং বসানোর জন্য ব্যবহৃত ইট অত্যন্ত নিম্নমানের হওয়ায় বর্ষা মৌসুমে দ্রুত ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া সিডিউল অনুযায়ী উন্নতমানের পাথর ও পর্যাপ্ত বিটুমিন ব্যবহার না করে নিম্নমানের পাথর ও খোয়া ব্যবহার করা হয়েছে এবং পিচের স্তরও নির্ধারিত পরিমাণের চেয়ে কম দেওয়া হয়েছে।আরও অভিযোগ রয়েছে, পুরনো কার্পেটিং না তুলে বা পরিষ্কার না করেই তার উপর পাতলা করে পিচ ঢালা হচ্ছে। এতে করে কয়েক দিনের মধ্যেই রাস্তার পিচ উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে।প্রকল্প তদারকিতে উপজেলা প্রকৌশলীর দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিও নিয়মিত ছিল না বলে অভিযোগ করেন এলাকাবাসী। ফলে ঠিকাদার ইচ্ছামতো কাজ করছেন। এছাড়া রাস্তার একটি কালভার্ট নির্মাণেও সিডিউল অনুযায়ী রড ব্যবহার করা হয়নি বলে অভিযোগ উঠেছে, যা ভবিষ্যতে ঝুঁকির কারণ হতে পারে।মোঃ আসাদুজ্জামান জানান, তিনি বিষয়টি ইতোমধ্যে প্রকল্প পরিচালকের দপ্তরে অবহিত করেছেন। প্রজেক্ট ডিরেক্টরের নির্দেশে বরিশাল বিভাগের একজন প্রকৌশলী তদন্ত করে কিছু অসঙ্গতি খুঁজে পেয়েছেন এবং সেগুলো সংশোধনের জন্য সদর উপজেলার প্রকৌশলী ও সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে নির্দেশ দেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত বাস্তবে কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি বলে তিনি দাবি করেন।এলাকাবাসীর মতে, দীর্ঘ এক যুগ পর রাস্তা সংস্কারের কাজ শুরু হওয়ায় তারা অত্যন্ত আশাবাদী ছিলেন। কিন্তু নিম্নমানের কাজের কারণে অল্প সময়ের মধ্যেই রাস্তা নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।এ বিষয়ে এলাকাবাসী দ্রুত তদন্ত করে সিডিউল অনুযায়ী মানসম্মত কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল