ঢাকা | বঙ্গাব্দ

তানোরে দিকনির্দেশনা সভা, সেবার মানোন্নয়নে গুরুত্ব এমপির

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 24, 2026 ইং
তানোরে দিকনির্দেশনা সভা, সেবার মানোন্নয়নে গুরুত্ব এমপির ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
তানোর স্বাস্থ্য কমপ্লেক্সে দিকনির্দেশনা সভা
চিকিৎসাসেবার মানোন্নয়নে গুরুত্বারোপ রাজশাহী-১ এমপি মুজিবুর রহমানের

সোহেল রানা,স্টাফ রিপোর্টার :

তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মকর্তা ও ডাক্তারদের সঙ্গে এক দিকনির্দেশনামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-১ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান।

সভায় স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক চিকিৎসাসেবা, রোগীদের সেবার মান, ওষুধ সরবরাহ, জনবল সংকট এবং হাসপাতালের অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। চিকিৎসক ও কর্মকর্তারা তাদের কাজের অগ্রগতি এবং বিভিন্ন সীমাবদ্ধতার বিষয় তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মুজিবুর রহমান বলেন, “সরকার জনগণের দোরগোড়ায় উন্নত ও মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর। এজন্য স্বাস্থ্য কমপ্লেক্সের সকল কর্মকর্তা ও ডাক্তারদের আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।” তিনি হাসপাতালের পরিচ্ছন্নতা বজায় রাখা, রোগীদের সাথে মানবিক আচরণ এবং জরুরি বিভাগে দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

তিনি আরও আশ্বাস দেন, স্বাস্থ্য খাতের যেকোনো সমস্যা সমাধান ও উন্নয়নের জন্য প্রয়োজনীয় সহযোগিতা প্রদানে তিনি সর্বাত্মক চেষ্টা করবেন।

সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, আবাসিক মেডিকেল অফিসারসহ বিভিন্ন পর্যায়ের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার